মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

অর্থমন্ত্রীর বড় জামাতার ইন্তেকাল, লন্ডনের ফাঁকা বাসায় লাশ উদ্ধার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- এর বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ডনে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অর্থমন্ত্রী তার জামাতা মো. দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন পালন করে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তথ্যবিবরণী-পিআইডিবিস্তারিত পড়ুন

৭ দিনের রিমান্ডে মামুনুল হক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে সাতদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় এই রিমান্ড আদেশ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মোহাম্মদপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাজেদুল হকবিস্তারিত পড়ুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ আ. লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখমও করা হয়। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট বাজারে আসার উদ্দেশে সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলেবিস্তারিত পড়ুন

হেফাজতের মামলায় নারায়ণগঞ্জ জামায়াতের আমীর মঈনুদ্দিন গ্রেফতার

হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে ফতুল্লার হাজীগঞ্জ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় সেখান থেকে জামায়াতের কর্মী জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, রাতে গ্রেফতারের পর আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়েছে।বিস্তারিত পড়ুন

সুইসাইড নোট উদ্ধার! তালায় গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ

টাকা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তালা উপজেলার নগরঘাটার মিঠাবাড়ী গ্রামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। সে একই গ্রামের মৃত. শেখ আব্দুল্লাহ’র স্ত্রী। রবিবার আনুমানিক সকাল ৯ টার দিকে মিঠাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। এদিকে ওই গৃহবধূর মৃত্যুর পরে তার ঘরের তোষকের নিচ থেকে একটি সুইসাইড নোট ও ২ টির পাঁচ শত টাকার নোট উদ্ধার করা হয়। অপরদিকে পরবিারের সদস্যদের দাবি ওই সুইসাইড নোট ফেরদৌছি খাতুনের লেখা নয়। জানা যায়,বিস্তারিত পড়ুন

করোনা টিকার ২য় ডোজ নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে ২য় ডোজ টিকা গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমার দুপুর ১২ টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তিনি টিকা নেন। টিকা দিয়ে মন্ত্রী ভালো বোধ করছেন। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এ সময় সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ তিনি প্রথম ডোজ টিকা গ্রহণ করেন। তথ্যবিবরণী-পিআইডি

করোনায় ইন্সপেক্টর রাজীবের অকাল প্রয়াণ

‘আমি বাকরুদ্ধ, কেন কাঁদছি? রাজিব আমার কে হয়?’ : আবেগঘন ওসি মুনীর

১৬ এপ্রিল ২০২১ রোজ শুক্রবার সকাল ৯টায় সহকর্মী এসআই ইসরাফিলের মোবাইলে ঘুম ভাঙ্গে। ওপাশে হাউমাউ করে কাঁদছে ইসরাফিল- “স্যার রাজিব স্যার আর নেই।” একটু পরেই কলারোয়া থানা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং খতিব জনাব আসাদুজ্জামান ফারুকীর ফোন—একই সংবাদ। আমি বাকরুদ্ধ, আমার চোখের কোণে অশ্রু। আমি কাঁদছি। আমি কেন কাঁদছি? রাজিব আমার কে হয়? চাকরি জীবনের একটা পর্যায়ে এসে একটু নিরিবিলি পোস্টিং হিসেবে বেছে নিয়েছিলাম পিটিসি খুলনা কে। বছর দেড়েক সেখানেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার হাওয়ালখালীতে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের আহত-১

বিরোধপূর্ণ জমিতে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে সাতক্ষীরার সদর উপজেলার হাওয়ালখালীতে দুই গ্রুপের সংঘর্ষের একজন আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয়রা জানান, সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের শহর আলী ঢালীর সাথে আব্দুর রউফ সরদারের জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে রোববার দুপুরে রেউই বাজারে শহর আলী তার দখলীয় দোকান ঘরের দ্বিতীয় তলায় কাজ করছিল। সময়বিস্তারিত পড়ুন

‘স্থগিত নির্বাচনী এলাকায় বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই দায়িত্ব পালন করবেন’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকায় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও মেম্বারাই সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমসহ অন্যান্য কর্মকান্ড পরিচালনা করবেন।’ শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারী বাসভবন থেকে ভার্চুয়ালী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে সকল পরিচালক, উপ-পরিচালক ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় স্থানীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জবর দখলে নেওয়ার পাইতারা করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে জমির মালিক উপজেলার দেয়াড়া ইউনিয়নের পশ্চিম খোরদো (উলোডাঙ্গা) গ্রামের মৃত নরিম গাজির ছেলে মিজানুর রহমান এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের আফিলউদ্দীন গাজির ছেলে বাবলা গাজি (সম্পর্কে চাচাতো ভাই) খোরদো মৌজায়, জে এল নং-১০৩, খতিয়ান-নং হাল ৫৪৫, হাল-১১৩৩ নং দাগের ৩৩ শতক জমির মধ্যে ৩বিস্তারিত পড়ুন