Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোল-পেট্রাপোল বন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে দু’দিন আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে শর্ত সাপেক্ষে সচল থাকবে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ব্যবস্থা। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে এপথে আমদানি-রফতানি হয়নি। ১৫ এপ্রিল আবার কার্যক্রম চালুবিস্তারিত পড়ুন
কলারোয়ায় করোনার ২য় ও ১ম ডোজের টিকা প্রদান অব্যাহত

কলারোয়ায় মহামারি করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন দ্বিতীয় ডোজের অব্যাহত টিকাদান কার্যক্রমে এ পর্যন্ত ৮১৮ জন টিকা গ্রহন করেছেন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে বেলা ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রদানের চলমান কার্যক্রমে নানান পেশার ও বয়সের ২৩১ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিদৃষ্ট বুথে ২য় ডোজের টিকা গ্রহন করেছেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজাহারুলবিস্তারিত পড়ুন
পবিত্র মাহে রমজানে কলারোয়া পৌর সদরে টিসিবি’র পণ্য বিক্রয়

কলারোয়ায় পৌর সদরে ’ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে। পবিত্র মাহে রমজান-২১’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা সকাল ১১ টার দিকে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমে বিভিন্ন পণ্য বিক্রয় করা হয়। ক্রেতারা কোভিড-১৯ সতর্কতামূলক মাক্স পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১১ টা থেকেই টিসিবি’র সাশ্রয়ী মূল্যের ওই পণ্যসামগ্রী ক্রয় করেন। সরকার অনুমোদিত লাঙ্গলঝাড়ার জনতা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী ডিলার জাহিদ হাসানেরবিস্তারিত পড়ুন
কলারোয়া নিউজে সংবাদ প্রকাশিত হওয়ায় তাৎক্ষনিক পাকা রাস্তায় হঠাৎ দেবে যাওয়া গর্ত সংস্কার

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাৎক্ষনিক পাকা রাস্তায় হঠাৎ দেবে গোলাকৃতি গর্ত হয়ে যাওয়া স্থান সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান। উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ওই রাস্তার গর্তটি বৃহস্পতিবার বিকেলে সংস্কার করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। জানা গেছে, কলারোয়া নিউজে প্রকাশিত খবর তাৎক্ষনিক ভাবে চেয়ারম্যানের নজরে আসায় দ্রুত রাস্তা মেরামত করেন তিনি। বৃহস্পতিবার দূপুরে গয়ড়া বাজার থেকে রামভদ্রপুর রোডের গয়ড়া বাজার মায়ের হাসি নার্সিং হোমের সামনে রাস্তার মাঝে হঠাৎবিস্তারিত পড়ুন
কেশবপুরে কুড়িয়ে পাওয়া ককটেলে প্রাণ গেলো শিশুর, আহত-২, যুবলীগ নেতা আটক

যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামে বৃহস্পতিবার দুপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আব্দুর রহমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় তার মা নিলুফা বেগম (৩০) ও ছোট বোন মারুফা খাতুন (৪) রুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। এলাকাবাসী ও পুলিশবিস্তারিত পড়ুন
গৃহবধূকে কুপ্রস্তাব: কলারোয়ায় আবারো এক ভন্ড কবিরাজকে পুলিশে দিলো জনতা

সাতক্ষীরার কলারোয়ায় আবারো এক ভন্ড কবিরাজকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের এক গৃহবধূকে কুপ্রস্তাব দিলে কৌশলে তারা কবিরাজকে আটকিয়ে পুলিশ দেয়। আটক কবিরাজ ইব্রাহিম হোসেন (৫০) উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। মূলত সে মাহমুদপুর গ্রামের ঘরজামাই। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ইলিশপুর গ্রামের এক গৃহবধূ তার পারিবারিক অশান্তি নিরসনে তার শাশুড়ি ও মা’কে নিয়েবিস্তারিত পড়ুন
হঠাৎ ধসে গর্ত হয়ে গেলো কলারোয়ায় একটি পাকা রাস্তার মাঝঅংশ

কলারোয়ায় একটি পাকা রাস্তার মাঝঅংশ হঠাৎ ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের গয়ড়া-রামভদ্রপুর পাকা রাস্তায় বৃহষ্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গয়ড়া বাজারের মায়ের হাসি নার্সিং হোমের সামনের রাস্তার মাঝ বরাবর হঠাৎ গোলাকৃতি করে ধসে যেতে থাকে। কোন প্রকার চাপ বা ধাক্কা ছাড়াই রাস্তার ওই গর্তটি গোল হয়ে মুহুর্তেই নিচের দিকে দেবে যেতে থাকে। তাৎক্ষনিক যেকোন দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিদিন এক পুকুরে ৫ হাজার মানুষের গোসল!

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের হাজারও মানুষ রমজান মাসে গোসলের পানির অভাবে তীব্র ভুগান্তির শিকার হচ্ছেন। শুস্ক মৌসুমে ভূপৃষ্টে তলদেশে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় নলকুপ ও গভীর নলকুপে কোন পানি উটছে না। যেমন পান করা পানির অভাব তেমনি গোসল করা পানির ও অভাব। ফলে প্রয়োজনের তাগিদে যেতে হচেছ পৌর সভার বিভিন্ন নদ-নদী, পুকুর পুশকানিতে, কিন্তু সেখানেও পানি শুকিয়ে যাওয়ার অতিক্রম হয়েছে। তবে পৌরসদরের ১নং তুলশীডাংগা, ৩নং গদখালী ও ২নং তুলশীডাংগা ওয়ার্ডসহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেসরকারি শিক্ষকদের নীরব কান্না!

কলারোয়া উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা নীরবে কেঁদে চলেছেন। কাউকে কিছু বলতে পারছেন না যেমন, তেমনিভাবে নতুন করে সুদ ও ঋনের জালে আবদ্ধ হয়ে পড়ছেন তাদের অনেকেই। পবিত্র রমজানের শুরুতে মার্চ মাসের বেতন ছাড়লেও বাংলাদেশের ব্যাংকের এক বিঞ্জপ্তির কারণে অনেক শিক্ষক এক টাকাও বেতন পান নি। ২০১৯ ইং সালের করোনা ভাইরাসের ভয়াবহ অবস্থার সময় ঋন নেওয়ার শিক্ষদের নিকট থেকে তিন মাস কিস্তি নেওয়া বন্ধ ছিল। কিন্ত ২০২১ সালের ফ্রেরুয়ারী ওবিস্তারিত পড়ুন
তালায় করোনো সংক্রমণ রোধে অভিযান অব্যাহত: ১২মামলা, জরিমানা

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরার তালায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী স্থানে চেক পয়েন্টে করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। তবে কিছু কিছু ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ করে পিছন দরজা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন সড়কে দু’একটি ভ্যানবিস্তারিত পড়ুন

