মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শতাধিক এমপি করোনায় আক্রান্ত, মৃত্যু ৪

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শতাধিক সংসদ সদস্য (এমপি)। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন এমপি। সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গণমাধ্যমে আসা খবরের তথ্যমতে, সব মিলিয়ে এ পর্যন্ত দেশের প্রায় ১১১ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যের কোনো উপসর্গ ছিল না। এ ছাড়া টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির ও সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয় দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন। করোনাভাইরাসে আক্রান্তবিস্তারিত পড়ুন

আবারো যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতের এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান। এদিকে, হামলা চালানোর পরবিস্তারিত পড়ুন

দেশে

করোনায় বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন যেসব বয়সী মানুষ

দেশে করোনায় আক্রান্ত ৭ লাখ মানুষের মধ্যে প্রায় চার লাখ যুবক, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আর এ পর্যন্ত যে ১০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছেন, তাদের ৮ হাজারের বেশির বয়স পঞ্চাশের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, যুবকরা বাইরে বের হচ্ছে বেশি, তাই সংক্রমিতও বেশি হচ্ছে। আর নানা শারীরিক জটিলতার কারণে বয়স্কদের মৃত্যুর হার বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত বছরের মার্চে প্রাদুর্ভাবের পর বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত ৭ লাখবিস্তারিত পড়ুন

হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো মামুনুলকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নৈতিক স্খলনের বিষয়টি স্বীকার করে হতাশা ব্যক্ত করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। তাকে বহিষ্কারের প্রস্তাবও করেছিল একটি অংশ। তবে সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গ্রেফতার হওয়া হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এ ছাড়া হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে জামায়াত-শিবিরসহ জঙ্গিদের সম্পৃক্ততাও পাওয়া গেছে বলে জানায় পুলিশ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে রোববার (১১ এপ্রিল) গ্রেফতার করে পুলিশ। এবিস্তারিত পড়ুন

দেবহাটায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

দেবহাটায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে বিএনপি’র অঙ্গসংগঠনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন দেবহাটা উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল সানা, আলতাফ সরদার, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়না সাফায়েত হোসেন বাচ্চু, বিএনপি নেতা কামরুল ইসলাম, রাজিব আহমেদ ডালিম, আহাম্মাদ আলী, তরিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন

দেবহাটায় ভাটা মানব কল্যান যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ভাটা মানব কল্যান যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬এপ্রিল) বিকাল ৪টায় ১৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসাবে খেজুর, চিনি, চিড়ি ও মুড়ি বিতরণ করা হয়। ভাটা মানব কল্যান যুব সংঘের সভাপতি শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফিরোজ আলমের পরিচালনায় ইফতার বিতরণের উদ্বোধন করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন, দেশে যখন মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষেরাবিস্তারিত পড়ুন

ঝড়বৃষ্টির পূর্বাভাস ৫ বিভাগে

দেশের চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে আশার বাণী শোনাল আবহাওয়া অফিস। সারাদেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ ছাড়া দুই অঞ্চল ও পাঁচ বিভাগে আজ কালবৈশাখী ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ,বিস্তারিত পড়ুন

সিটিস্ক্যান রিপোর্ট ভালো, বাসায় ফিরলেন খালেদা জিয়া

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরে গেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করার জন্য নেওয়া হয়। বেগম জিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, একজন নার্স এবং গৃহকর্মী ফাতেমা। এরবিস্তারিত পড়ুন

মমতার পাশে হাঁটলেন জয়া, টানলেন হুইল চেয়ার!

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে রোড শোয়েও হাঁটলেন বলিউডের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন। বৃহস্পতিবার উত্তর কলকাতার তিন তৃণমূল প্রার্থীর সমর্থনে বেলেঘাটা থেকে বৌবাজার পর্যন্ত রোড শো করেন মমতা। সেই রোড শোয়েই মমতার দু’ দফায় বেশ কিছুটা পথ হাঁটতে দেখা যায় জয়া বচ্চনকে। এমন কি, মিছিলের শুরুর দিকে মমতার হুইল চেয়ার ধরেও এগিয়ে নিয়েবিস্তারিত পড়ুন

বিবস্ত্র হয়ে ভিডিও কলে কানাডীয় এমপি!

বিবস্ত্র হয়ে সহকর্মীদের সঙ্গে ভিডিও কলে আসার পর ক্ষমা চেয়েছেন কানাডার এমপি উইলিয়াম আমোস। এটিকে ‘দুর্ভাগ্যজনক এক ভুল’ বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক টুইট বার্তায় কুইবেকের পন্টিয়াক জেলার এই এমপি বলেন, এতে আমি বিব্রত হয়ে পড়েছি। শরীর চর্চায় যাওয়ার পর পোশাক পরিবর্তন করছিলাম, তখন দুর্ঘটনাবশত আমার ক্যামেরা চালু হয়ে যায়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য হাউস অব কমনসের সহকর্মীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এমনটি আর ঘটবে না বলেও জানান তিনি। এদিকে, এবিস্তারিত পড়ুন