বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতার পাশে হাঁটলেন জয়া, টানলেন হুইল চেয়ার!

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে রোড শোয়েও হাঁটলেন বলিউডের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন।

বৃহস্পতিবার উত্তর কলকাতার তিন তৃণমূল প্রার্থীর সমর্থনে বেলেঘাটা থেকে বৌবাজার পর্যন্ত রোড শো করেন মমতা। সেই রোড শোয়েই মমতার দু’ দফায় বেশ কিছুটা পথ হাঁটতে দেখা যায় জয়া বচ্চনকে।

এমন কি, মিছিলের শুরুর দিকে মমতার হুইল চেয়ার ধরেও এগিয়ে নিয়ে যেতে দেখা যায় জয়া বচ্চনকে।

এ দিন বেলেঘাটার আলোছায়া সিনেমা হলের সামনে থেকে শুরু হয় মমতার রোড শো। সেখান থেকে কাঁকুড়গাছি মোড়, মানিকতলা মেন রোড, আমহার্স্ট স্ট্রিট হয়ে বৌবাজার মোড়ে গিয়ে শেষ হয় মমতার রোড শো। মিছিলের শুরু থেকেই তাতে যোগ দেন জয়া বচ্চন।

হুইলচেয়ারে বসা মমতার পাশেই হাঁটতে দেখা যায় অমিতাভ জায়াকে। মমতার হুইলচেয়ারও ধরে থাকতে দেখা যায় তাকে। মিছিলের মাঝেই জয়া বচ্চনের সঙ্গে কথাও বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। প্রায় ফুলবাগান মোড় পর্যন্ত মমতার সঙ্গে হাঁটেন প্রবীণ সংসদ সদস্য।

এরপর গাড়িতে করে তিনি চলে যান আহমার্স্ট স্ট্রিটের কাছে। সেখানে মিছিল এসে পৌঁছালে ফের মমতার পাশে হাঁটতে শুরু করেন জয়া বচ্চন।

শ্রদ্ধানন্দ পার্কের কাছে মিছিল থামলে জয়া বচ্চনের হাতে মাইক তুলে দেন মুখ্যমন্ত্রী।
রাস্তার পাশে ভিড় করা বিপুল সংখ্যক মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জয়া বলেন, ‘আমি মমতাদিদির সাথী হয়ে এখানে এসেছি। যে কাজটা উনি করেন, করতে চান, তাকে সমর্থন করি।
বাংলায় পরিবর্তনের প্রয়োজন নেই। মমতা দিদি অনেক উন্নয়ন করেছেন, আরও করবেন। খেলা হবে তো? কিন্তু তার জন্য তো মাঠটা পরিষ্কার করুন। মমতাকে আপনারা জেতান।’

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ