বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভাটা মানব কল্যান যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ভাটা মানব কল্যান যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬এপ্রিল) বিকাল ৪টায় ১৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসাবে খেজুর, চিনি, চিড়ি ও মুড়ি বিতরণ করা হয়।

ভাটা মানব কল্যান যুব সংঘের সভাপতি শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফিরোজ আলমের পরিচালনায় ইফতার বিতরণের উদ্বোধন করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।

কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন, দেশে যখন মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষেরা অসহায় ঘর হতে বাহির হতে পারছেনা, খুব কষ্টে জীবন যাপন করতেছে এমন সময় মানুষের পাশে দাড়িয়েছে ভাটা মানব কল্যান যুব সংঘের সদস্যরা। আমি যুবকদের এই কার্যক্রমকে বাহবা জানাই। তিনি আরো বলেন, এই যুবকেরা ভবিষ্যতে এমন ভাবে মানুষের পাশে থেকে কাজ করতে পারে তার জন্য আমার সহযোগীতা সবসময় থাকবে।

যারা এই উদ্যোগের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা নিজ সাধ্যানুযায়ী অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি। তিনি বলেন, আমরা স্বাস্থবিধি মেনে আমাদের সংগঠনের সদস্যদের সাথে নিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী বিতরণ করেছি।

আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ করছি। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে মানুষের কল্যাণ হবে এ ধরনের সামাজিক কার্যক্রম এলাকায় চালিয়ে যাওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে তিনি দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় ভাটা বায়তুল মামুর জামে মসজিদের সাধারন সম্পাদক শিক্ষক মাও: আবুল কাশেম, কুলিয়া বাজার কমিটির সভাপতি এস এম মজনুর রহমান, ভাটা মানব কল্যান যুব সংঘের সহ-সভাপতি ছোট বাবু, যুগ্ন-সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবলীগ নেতা সরদার মিঠু, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা ও কমিটির সকল সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়