মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কাদের মির্জার ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে আবদুল কাদের মির্জা তার নিজের ফেসবুকে ওই পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনেকে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া করতে থাকেন। তবে ১২টা ৫৫ মিনিট থেকে কাদের মির্জার ওয়ালে আর ওই পোস্টটি দেখা যাচ্ছে না। পোস্টে কাদের মির্জা লেখেন, ‘শুক্রবারবিস্তারিত পড়ুন

‘বিজেপি এলে পশ্চিমবঙ্গ জ্বলবে’ : রাহুল গান্ধীর হুঁশিয়ারি

প্রথম চার পর্বের নির্বাচনী প্রচারে তাঁকে দেখা যায়নি। পঞ্চম পর্বের প্রচার শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরবঙ্গে একাধিক জনসভা করে রাহুল বলেছেন, ”আমি এখানে ভাষণ দিতে আসিনি। আমি এটা বলতে এসেছি, যদি বাংলা বিজেপি-র কাছে চলে যায়, তাহলে বাংলার মানুষের সব চেয়ে বড় ক্ষতি হবে। কারণ, বিজেপি এলে বাংলায় আগুন জ্বলবে।” রাহুলের অভিযোগ, বিজেপি পশ্চিমবঙ্গ ভাগ করতে চাইছে। বিজেপি ও তৃণমূল দুই দলের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। তবেবিস্তারিত পড়ুন

কেশবপুরে পহেলা রমজানে মসজিদ উদ্বোধন

যশোরের কেশবপুরে বুধবার পহেলা রমজান সন্ধ্যায় বড়েঙ্গা সরদারপাড়া পাঞ্জেখানা জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় দোয়ার মধ্য দিয়ে নবনির্মিত মসজিদটির শুভ উদ্বোধন করা হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আাদায় করার জন্য অনুরোধ করা হয়। প্রতিষ্ঠাতার বড় ছেলে নাছির উদ্দীনে আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের মাধ্যমে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের সরদারপাড়ার মৃত নুরুল ইসলাম মৃত্যুর আগে মসজিদ তৈরি করার জন্য সর্ব প্রথম নিজদের জমি আল্লাহর ঘর মসজিদেরবিস্তারিত পড়ুন

টিকার ২য় ডোজ নিয়েও করোনাক্রান্ত ফজলে হোসেন বাদশা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

করোনাভাইরাসে আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাকে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলবে। এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি বাদশার করোনা শনাক্ত হয়। এরপর রাত ৯টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের একটি কেবিনেবিস্তারিত পড়ুন

করোনা টিকার সনদ ডাউনলোড করা যাবে সপ্তাহখানেক পর থেকে

এখনই না হলেও সপ্তাহখানেক পর থেকে করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন তারা স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে টিকার সনদ ডাউনলোড করে প্রিন্ট দিতে পারবেন। বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনা সম্পর্কিত জুম কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক মৃধা এ তথ্য জানান। তিনি বলেন, ‘বর্তমানে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট প্রদান বিষয়ে কাজ করছেন। তারা জানিয়েছেন, একবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কথিত ফর্মা’র বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মহিলা মেম্বরের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রাম থেকে বিতাড়িত কথিত ফর্মা’র জনৈক নজরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যেচারের অভিযোগ উঠেছে। কালিগঞ্জের ভাড়াশিমলা গ্রামের মোঃ আব্দুস সামাদ বিশ্বাসের স্ত্রী ভাড়াশিমলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর আলেয়া খাতুন বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কথিত ফর্মা’র জনৈক নজরুল ইসলাম কালিগঞ্জ থানা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদকের নামবিস্তারিত পড়ুন

চিকিৎসক ও সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিতদের মুভমেন্ট পাস লাগবে না

চিকিৎসকদের আবার মুভমেন্ট পাস লাগবে কেন: ডা. এবিএম আব্দুল্লাহ

কঠোর লকডাউন শুরু হয়েছে বুধবার থেকে। এই লকডাউনে জরুরি প্রয়োজনে সাধারণ নাগরিকদের বের হতে হলে, পুলিশের কাছ থেকে নিতে হচ্ছে মুভমেন্ট পাস। কিন্তু চলমান লকডাউনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন একাধিক চিকিৎসক। মুভমেন্ট পাস না থাকায় কারও কারও বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে অনেকের অভিযোগ। এতে করোনার এ দুঃসময়ে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। যদিও চিকিৎসক ও সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিতদের মুভমেন্টবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সম্পত্তি দখল চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টায় খুন, জখমসহ জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আগরদাঁড়ী গ্রামের মৃত হোসেন আলী মৃধা ছেলে ইউসুফ আলী মৃধা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আগরদাড়ী মৌজায় জে এল ৫৫, এস এ দাগ ২২০৪ ও ২২০৩ এস এ খতিয়ান ১৯৮, ডি এস খতিয়ান ৭৩২/০৯, হাল দাগ ৩৪৪৪ ও ৩৪৪৫, মোট জমি ১০৭ শতক। যা এস এবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধর্ষন মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার

কলারোয়ায় ধর্ষন মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে ওই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম হোসেন (১৯) উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কী গ্রামের এরশাদ আলীর পুত্র। বুধবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গয়ড়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। থানা সূত্র জানায়, সকালে থানায় ধর্ষন মামলা দায়ের হয়। ওই মামলার আসামি সেলিম হোসেন গয়ড়া বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা সংগীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

করোনায় মারা গেছেন সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকালে তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসকরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার জুনিয়র (সহকারী আইনজীবী)ও ভাগ্নে তাসলিম আহমেদ খান। মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন