Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের মুসুল্লিবাড়ি বাঁশবুনিয়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির বালুর স্তুপ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত আলমগীর (৩০) বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খান হারুন অর রশীদের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। রবিবার সকাল ১১ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, গত ৪ এপ্রিল আলমগীর হোসেন নিখোঁজ হয়। ৫ এপ্রিল নিখোঁজের ঘটনায় ফকিরহাট থানায় সাধারণ ডায়েরি এবং এরপর একটি অপহরণ মামলা করেন নিহতেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনায় আক্রান্ত

ঢাকার গুলশানে খালেদা জিয়া যে বাড়িতে থাকছেন, সেই ‘ফিরোজায়’ তিনিসহ নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর উপস্থিত সাংবাদিকদের একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন। তিনি বলেন, “ম্যাডামসহ মোট নয়জন আক্রান্ত।” খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিবরণ দিয়ে মামুন বলেন, “আল্লাহর রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো। কোনো উপসর্গ তার নেই। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নাই।” তাহলে কেন নমুনা পরীক্ষার প্রয়োজন পড়ল- তার ব্যাখ্যায়বিস্তারিত পড়ুন
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় মাহাবুব শেখ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার ভূরুলিয়া গ্রামে জাফর ডাক্তারের বাড়ির সামনে সড়কে এ দূর্ঘটনা ঘটে। সে উত্তর ফুলবাড়ীয়া গ্রামে মোমিন শেখের পুত্র। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, সকালে ব্যাটারি চালিত ভ্যানে মালামাল নিয়ে ভূরুলিয়া যাওয়ার সময় জাফর ডাক্তারের বাড়ির সামনে অসাবধানতা বশত সড়কের পাশে বিদ্যুতের পোলের সাথে ধাক্কা লেগে গুরতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করেবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে আরো এক ব্যক্তির মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৫০)। তিনি তালা উপজেলার সুভাষিনী পাঁচরোকী গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৬১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৬ জন। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১ কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার

র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম শেখ শাহিন হোসেন (৪৭)। সে কলারোয়ার রায়টা গ্রামের মৃত শেখ নজরুল ইসলামের ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কলারোয়া সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনের পাঁকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ হাতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেন্সিডিলসহ দুই নারী ও এক পুরুষ আটক

কলারোয়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী ও এক পুরুষ আটক হয়েছে। শনিবার (১০এপ্রিল) বিকেলে উপজেলার বোয়ালিয়া গ্রামের শাবানার মোড় নামক স্থান থেকে তারা আটক হয়। ওই সময় পুলিশ তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃতরা হলো- খুলনার লবণচরা থানার হরিণটানা গ্রামের মাজেদ আলী শেখের ছেলে সামাদ আলী শেখ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার মধুমল্লার ডাঙ্গী গ্রামের মহারাম খানের স্ত্রী মনজুয়ারা খাতুন (৪২) ও মেহেদীবাগ রসুলপুর গ্রামের মৃত. আব্দুল হামিদের স্ত্রীবিস্তারিত পড়ুন
জনসাধারণের মাঝে
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণের উদ্বোধন

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান, হ্যান্ডওয়াস ও হ্যান্ড স্যানিটাইজার প্রাথমিক পর্যায়ে বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম। করোনার সংক্রমণ রোধে সকলকে মাস্ক ব্যবহারবিস্তারিত পড়ুন
চোরাচালান ঠেকাতে সীমান্তে স্মার্ট ডিজিটাল সিস্টেম

ইছামতী নদীর এই অংশ মৃতপপ্রয়। নামমাত্র পানিতে কয়েকটা নৌকা রয়েছে। রয়েছে কচুরিপানা। এরমধ্যেই নদীর তীরে ভারত-বাংলাদেশের মানুষের বসতি। বাংলাদেশের পুটখালী সীমান্ত। ওপাশেই ভারতের তেরোঘর এলাকা। পুটখালী যশোরের শার্শা উপজেলার একটি সীমান্ত এলাকা। শুধু পুটখালী সীমান্ত নয়, যশোর-সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় এটি স্থাপন করা হচ্ছে। কয়েক বছর আগেও এই সীমান্ত দিয়ে অবাধে আসতো গরু। গরু পাচারে সতর্ক বিজিবি ও বিএসএফ। গরু আসা বন্ধ হলেও বন্ধ হয়নি মাদক ও অন্যান্য চোরাই পণ্য। প্রতিদিনইবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার করোনা পজিটিভ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে স্বীকার ও নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে রোববার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন ফখরুল। এ সময় তিনি বলেন, বেগম জিয়া করোনা পজিটিভ হলেও তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবারবিস্তারিত পড়ুন
৩য় নারীর সঙ্গে কথাপোকথন ফাঁস
এবার ৩য় বিয়ের দাবি মামুনুল হকের

অতি সম্প্রতি তৃতীয় নারীর সঙ্গে একাধিকবার মোবাইলে ফোনে কথপোকথন ফাঁসের ঘটনা ঘটেছে মাওলানা মাহমুদুল মামুনুল হকের। এবার তৃতীয় বিয়ের দাবি করেছেন তিনি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক। একের পর এক শিরোনাম। কখনো আলোচনায় আবার কখনো সমালোচনায়। তবে সম্প্রতি নারীসঙ্গ তার সঙ্গী হয়েছে। নানান ঘটনাচক্র একের পর এক ফাঁস হতে দেখা যাচ্ছে। জানা গেছে, গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা এক নারীর সঙ্গেও এক বছর আগে তার বিয়েবিস্তারিত পড়ুন

