মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১৪ এপ্রিল থেকে আসতে পারে সাধারণ ছুটির ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউনের পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা দেয়া হতে পারে। খবর বাংলা ট্রিবিউনের। এ লক্ষ্যে কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। চূড়ান্ত করা হচ্ছে লকডাউন চলাকালীন বিধিনিষেধ ও নির্দেশনা। এগুলো চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে কথা বলছেন, মিটিং করছেন। বেশিরভাগ মিটিং জুমে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব। নাম প্রকাশ না করার শর্তেবিস্তারিত পড়ুন

এবার মামুনুলের আরেক ‘প্রেমিকার’ সন্ধান! আরো ফোনালাপ ফাঁস

হেফাজত নেতা মামুনুল হকের আরেক ‘প্রেমিকা’র সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতদিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই নারীকে তার প্রথম স্ত্রী হিসেবে ধারণা করে আসছিলেন। কিন্তু গত কয়েকদিনে তাদের একাধিক ফোনালাপ ফাঁস এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তৃতীয় ‘প্রেমিকার’ বিষয়ে নিশ্চিত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। মামুনুল হক সম্পর্কে ছায়া অনুসন্ধান করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তথ্য পায়, বিবাহিত ওই নারীর সঙ্গে জান্নাত আরা ঝর্নার মতো অনৈতিক সম্পর্ক ছিল মামুনুল হকের। জানা গেছে,বিস্তারিত পড়ুন

জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান মহামারিকালে জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। রোববার (১১ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করেছে। আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন,বিস্তারিত পড়ুন

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, বেড়েছে শনাক্তও

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৩৯ জনে। এর আগে শনিবার (১০ এপ্রিল) দেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

করোনার আরো নতুন ৪ উপসর্গ

করোনা হয়েছে তা বোঝার প্রাথমিক উপসর্গ হিসেবে এতদিন গুরুত্বপূর্ণ ছিল মুখের স্বাদ, গন্ধ চলে যাওয়া। পাশাপাশি, জ্বর-সর্দি-কাশি তো রয়েছে। কিন্তু বর্তমানে মুখগহ্বরে আরও একাধিক সমস্যা দেখা দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, অ্যাসিমটোমেটিক রোগীদের ক্ষেত্রে উপসর্গগুলোর দিকেই মূলত নজর দেওয়া হয়। এতে দেশটির চিকিৎসকরা দেখছেন, ৬০ শতাংশ রোগীর মধ্যে উপসর্গগুলো প্রকট। সেই উপসর্গের তালিকায় করোনার দ্বিতীয় ঢেউয়ে সংযোজন হয়েছে আরও একাধিক লক্ষণ। চিকিৎসকদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে সেই লক্ষণগুলোবিস্তারিত পড়ুন

‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে আরো মামলা

ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে সহায়তার অভিযোগে কথিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসনা থানায় এ মামলটি দায়ের করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা তথ্য প্রকাশের মতো অভিযোগ করা হয়েছে। বাসনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলার বিষয়ে গণমাধ্যমে নিশ্চিত করেছেন। গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন

হিজাব নিষিদ্ধের আইন পাস ফ্রান্সে, নিন্দার ঝড়

ফ্রান্সে প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সিনেটে ১৮ বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়। এদিকে এমন এক বিতর্কিত বিল পাস করার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিলের বিরোধিতা করে ‘#হ্যান্ডসঅফমাইহিজাব’ লিখে প্রতিবাদে অংশ নিচ্ছেন। ফরাসি সরকার জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতা ব্যবস্থাকে গতিশীল করা। কিন্তু সমালোচকরা বলছে, মূলতবিস্তারিত পড়ুন

মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ঘটনা তার ব্যক্তিগত বিষয় : জুনায়েদ বাবুনগরী

হেফাজতের ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ঘটনা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এ বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য নাই বলেও জানিয়েছেন তিনি। রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আনুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন বাবুনগরী। তিনি আরও জানান, মামুনুল হকের ২য় বিবাহ শরীয়ত সম্মত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সংগঠনের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসারবিস্তারিত পড়ুন

ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

যশোরের বেনাপোলে সাংবাদিকদের জিম্মী করে রাখা সেই ভূমি দস্যু সন্ত্রাসী আশা ও তার এক সহযোগীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পোর্ট থানার পুলিশ। রোববার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে যশোর আদালতে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে জিম্মী করে রাখা, মারধোরসহ ৪টি ধারায় মামলা হয়েছিল। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মেন্দের টেকে অবৈধ ভাবে বালু-মাটি কাটার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এসময় ছবি তুলতে গেলেবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে একে-অপরের সমালোচনায় মোদি-মমতা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটে সহিংসতায় পাঁচজন নিহতের ঘটনায় কোচবিহারে ৩ দিনের জন্য রাজনীতিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের নির্বাচন কমিশন। এদিকে পঞ্চম দফা নির্বাচনের প্রচারণায় একে-অপরকে কথার বাণে ঘায়েল করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলী ছাড়াও কোচবিহার আলিপুরদুয়ারের ৪৪ আসনে ভোটের মধ্যে সবারবিস্তারিত পড়ুন