মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে ও আরও বিস্তার লাভ করতে পারে। রবিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ খবর জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সম্পত্তি রক্ষার দাবিতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে ষড়যন্ত্র মূলকভাবে এক ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যেচারের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগর আবাদচন্ডিপুর গ্রামের মৃতআছের উদ্দীন গাইনের ছেলে অমেদ আলী গাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগরের আবাদচন্ডীপুর মৌজায় এস এ ৪৯৭, ডি.পি ২১৬ নং খতিয়ানে এস এ ২৩৪ হাল ৭৭৯ দাগে .৩৩ একর জমি ক্রয়বিস্তারিত পড়ুন

মামুনুলের কথিত স্ত্রী ঝর্ণা ‘নিখোঁজ’

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান। ওই জিডিতে নিজের জীবনের নিরাপত্তাও চেয়েছেন তিনি। শনিবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া গণমাধ্যমকে জানান, থানায় এসে জিডি করেছেন জান্নাত আরা ঝর্ণার ছেলে। জিডির বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। জিডিতেবিস্তারিত পড়ুন

১৪ এপ্রিল থেকে বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইটও

১৪ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউন চলাকালে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার (১১ এপ্রিল) কঠোর লকডাউনের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপনের ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেবিচক। বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, সরকার কঠোর লকডাউন দিলে আমাদেরও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিতে হবে। যাত্রী যদি বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে না পারে তবে আন্তর্জাতিক ফ্লাইটবিস্তারিত পড়ুন

কলারোয়ার গাছে গাছে উঁকি আমের গুটির, বাতাসে দুলছে স্বপ্ন আম চাষীর

‘সংসার সাগর তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা’, তাই আশায় বুক বেধে আম চাষিরা আগাম শুরু করেছেন পরিচর্যা। আগাম আমের দ্বিতীয় রাজধানী সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গাছে গাছে উঁকি দিচ্ছে চাষীর স্বপ্ন আমের গুটি। চলতি মৌসুমে অনুকুল আবহাওয়ায় গুটি নষ্ট হবার সম্ভাবনা কম। তাই এবারও আমারে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন আম চাষিরা। গত বছরের আম্পানের ক্ষতি পুষিয়ে উপজেলায় বিভিন্ন জাতের নিজেদের চাহিদা মিটিয়ে এবার বিদেশে রপ্তানিও করা যাবে বলে তারা মনে করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওসি, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে নিলেন করোনার ২য় ডোজের টিকা

কলারোয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক তথা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। শনিবার (১০ এপ্রিল) ভ্যাকসিনের ২য় ডোজ দেয়ার দ্বিতীয় দিনে কলারোয়ায় ওসি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানান পেশার মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন। এর মাধ্যমে তারা টিকা সম্পন্ন করলেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সংবাদকর্মী প্রভাষক আরিফ মাহমুদ, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, সিএইচসিপি শেফালীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে জেলা আওয়ামী লীগের মাস্ক বিতরণ

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নের প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদকের ব্যবস্থাপনায় শহরের কেস্ট ময়রা ব্রীজ এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় ‘মাস্ক ব্যবহার না করা’ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা বিষয়ে সচেতন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, তথ্য ও গবেষণাবিস্তারিত পড়ুন

তালার যুবক ইয়াবাসহ পাইকগাছায় গ্রেপ্তার

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাইকগাছা থানা এলাকা হতে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. আছাফুর রহমান (৪০)। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে খুলনা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মহিদুল ইসলামের নেতৃত্বে পাইকগাছা থানার চাঁদখালীস্থ শাহাপাড়া গ্রামের জনৈক মিলনের ‘স’ মিলেরবিস্তারিত পড়ুন

শার্শায় করোনার ১ম ডোজ টিকা নেয়া কয়েকজন ২য় ডোজ নিতে বিপাকে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের আমদানিকৃত টিকার প্রথম ডোজ শরীরে নিয়ে বিপাকে পড়লো সাধারণ মানুষ। টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে বিড়ম্বনা ও হয়রানির স্বীকার হয়েছেন এমন ২জনের সাথে দেখা হলো যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে। হয়রানির শিকার হওয়া ওই ২ জন নিশ্চিত হতে পারেনি টিকার দ্বিতীয় ডোজ আদৌ তারা নিতে পারবে কিনা। শনিবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতিতে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই

কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে লাকি স্টোর সহ দু’টি অঙ্গ প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার। শুক্রবার (৯ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড়ের লাকি স্টোর, নিপা সুইটস ও দেলোয়ার ফ্লাক্সিলোড এবং পাশ্ববর্তী সুহা মিষ্টান্ন ভাণ্ডারে (আংশিক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানটির সিংহভাগ পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের পিছনের অংশে থাকা মিষ্টিরবিস্তারিত পড়ুন