Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৯৩ শতাংশের বেশি অগ্রগতি
মূল পদ্মা সেতুর সাড়ে ৪ কিমি’র বেশি সড়ক প্রস্তুত

স্বপ্নের পদ্মা সেতু ক্রমেই চলাচল উপযোগী হচ্ছে। জাজিরা প্রান্তের রোডওয়ে স্ল্যাব পুরোপুরি শেষ হয়েছে। ফলে মূল সেতুর সাড়ে ৪ দশমিক ছয় সাত কিলোমিটার সড়ক এখন প্রস্তুত। মূল সেতুর অগ্রগতি ৯৩ শতাংশের বেশি। আর সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ ছাড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহামারি করোনার কঠোর বিধিনিষেধেও পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। সেতুর নিচতলা, উপরতলা, সংযোগ সেতু এবং নদীশাসনের কর্মযজ্ঞ চলছে সমান তালে। সেতুর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইক চালক হত্যায় জড়িত বন্ধু সাগর আটক

সাতক্ষীরার শহরতলির কাশেমপুর মালিপাড়া এলাকায় ইজিবাইক চালক সালাহউদ্দিন (১৬) হত্যার সাথে জড়িত বন্ধু সাগরকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ইন্সপেক্টর ইয়াসিন আলম চৌধুরী জানান, তারই বন্ধু সালাহউদ্দিনকে হত্যা করে সেটা আগেই তার বাবার কাছে জানিয়েছিল সাগর (১৬)। সাগরের বাবা শহীদুল সেটা আবার সালাহদ্দিনের বাবা শাজাহান আলী অরফে বাবুকে জানায়। সেই অনুযায়ী সালাহউদ্দিনের লাশ উদ্ধার করেছিল স্বজনরা। এরপর পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আত্মগোপনে থাকা বন্ধু সাগরকেবিস্তারিত পড়ুন
প্রেসক্লাব যশোরের নতুন সদস্যদের অভিনন্দন

যশোরের ১৩জন সাংবাদিক, প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন দৈনিক যশোর পত্রিকার রাজগঞ্জ প্রতিনিধি ও রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন, ঝাঁপা প্রতিনিধি ডাঃ সিরাজুল ইসলাম। বিবৃতিদাতারা প্রেসক্লাব যশোরের নতুন ১৩জন সাংবাদিকসহ যশোর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের শুভেচ্ছা ও সুস্থ্যতা কামনা করেছেন। উল্লেখ্য, প্রেসক্লাব যশোরের নতুন সদস্য পদ প্রাপ্তরা হলেন- ইন্দ্রজিৎ রায় (যুগান্তর/প্রতিদিনের কথা), আকরামুজ্জামান (লোকসমাজ/চ্যানেল আই), মিজানুর রহমান মিলন (লোকসমাজ), শেখ জালাল উদ্দিন (নয়াদিগন্ত), তবিবর রহমান (সমাজের কথা/আলোকিত বাংলাদেশ),বিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় ক্লিনিক মালিক সমিতির সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঝিকরগাছায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ডাক বাংলা ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লিনিক পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সহ ৯টি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় ঝিকরগাছা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক একরামুল হক খোকন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ‘উন্নয়ন’র এরিয়া ম্যানেজারের পক্ষে ডায়েরি বিতরণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরী সহযোগিতায়, আর্থ সামাজিক প্রতিষ্ঠান “উন্নয়ন” আশাশুনিতে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার (১০ এপ্রিল) সকালে উন্নয়ন-এর পক্ষ থেকে চলতি ২০২১ সালের ডায়েরি বিতরণ করছেন সাতক্ষীরা অঞ্চলের এরিয়া ম্যানেজার (এএম) ও সমৃদ্ধি কর্মসূচি আশাশুনি শাখার ইউনিয়ন সমন্বয়কারী মো. জহুরুল ইসলাম। এসময় তিনি প্রধান কার্যালয় থেকে প্রেরিত ডায়েরির মধ্য থেকে কর্মসূচি সংগঠক, সহকারী ম্যানেজার এবং এমএলএসএস-এর জন্য ৭টি ডায়েরি সহকারী ম্যানেজার জয়দেববিস্তারিত পড়ুন
কলারোয়ায় পাঁচ বছরের শিশুকে বলাৎকার!

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলায় পাঁচ বছর বয়সের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ওই ঘটনা ঘটে। ওই শিশুর দাদী জানান, খাবারের লোভ দেখিয়ে হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে প্রতিবেশী হামেদ আলীর ছেলে সাকিব হোসেন (১৭) এ ঘটনা ঘটায়। ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতির করোনায় মৃত্যু

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসেবিস্তারিত পড়ুন
করোনায় পরিবেশ অধিদপ্তরের ডিজির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মেদ মারা গেছেন। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভোর ৪টা ১৪ মিনিটে তিনি মারা যান। পরিবেশ অধিদপ্তরের পিআরও মো. রিয়াজুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকুরিতে যোগদানকারী রফিক আহাম্মদ ২৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিকবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে নির্বাচন: কোচবিহারে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ৫

ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের ভোট। কোচবিহারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। করোনা স্বাস্থ্যবিধির পাশাপাশি নির্বাচনী সহিংসতা ঠেকাতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পাঁচ জেলার ৪৪টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৪৫ প্রার্থী। ভাগ্য নির্ধারণ হবে অভিনেতা যশ দাশগুপ্ত, কাঞ্চন মল্লিক,বিস্তারিত পড়ুন
ভোটের আগের দিন মমতার নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অশোক চক্রবর্তীকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (৯ এপ্রিল) রাতে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তিও জারি হয়েছে। তবে, কেন এসপি পদমর্যাদার অশোক চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। রেলমন্ত্রী থাকার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব পালন করে চলছিলেন অশোক চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেওবিস্তারিত পড়ুন

