Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালালেন পৌরসভা ও বাজার কমিটি

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছেন কলারোয়া পৌরসভা ও বাজার কমিটির প্রতিনিধিরা। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে কলারোয়া বাজারে পায়ে হেঁটে হ্যান্ডমাইকে জনসচেতনামূলক প্রচারণা চালান তারা। সেসময় তারা বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী বিকাল ৫ টার পরে কোন দোকানপাট যেন খোলা না থাকে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে আসলে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। আগামি ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন পালনে জরুরী সেবা ব্যতীত সকল প্রকারবিস্তারিত পড়ুন
বেনাপোলে সিনিয়র সাংবাদিক জামাল হোসেন করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠের বেনাপোল প্রতিনিধি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। পরে করোনা পরীক্ষা করার পর রিপোর্টে পজেটিভ আসলে জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা না পাওয়ায় তাদের পরামর্শে যে কোন আইসোলেশন সুবিধা সম্বলিত হাসপাতালে ভর্তির কথা বলেন। পরে শুক্রবার দুপুরের পর সাতক্ষীরার সি বি হসপিটাল এ ভর্তি হয়েছে। সেখানে ৭০২ নম্বর কেবিনেবিস্তারিত পড়ুন
সরকারি-বেসরকারি সকল অফিস ও গণপরিবহন বন্ধ ঘোষণা ১৪ এপ্রিল থেকে

আগামি ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, চলবে না যানবাহন, গার্মেন্টস কারখানাসহ সবকিছু বন্ধ থাকবে। শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই। এ বিষয়ে রোববার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে সকালে দেশেবিস্তারিত পড়ুন
অপহরণ করে টাকা আদায়, পুলিশের হাতে র্যাবের ৪ সদস্য আটক

অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটক চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য। শুক্রবার (৯ এপ্রিল) তাদেরকে আটক করা হয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, ‘টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে। এঁদের বিচার নিজ নিজ বাহিনীর আইনকানুন অনুযায়ী হবে।’বিস্তারিত পড়ুন
যে দেশের মুসলিমরা সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন

অবস্থানের ভিত্তিতে বিভিন্ন দেশে রোজা পালনের সময় পরিবর্তন হয়। এ বছর রমজানে বিশ্বের কোথাও গড়ে ১১ ঘণ্টা রোজা পালন হবে। আবার কোথাও মানুষকে রোজা রাখতে হবে গড়ে ২০ ঘণ্টা। এ বছর সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবে গ্রিনল্যান্ডের মুসলিমরা। তাদের রোজা রাখতে হবে ১৯ ঘণ্টা ৫৭ মিনিট। এরপর রয়েছে যথাক্রমে আইসল্যান্ড (১৯ ঘণ্টা ৫৬ মিনিট), ফিনল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মিনিট), সুইডেন (১৮ ঘণ্টা ৫৮ মিনিট) ও স্কটল্যান্ডের মুসলিমরা (১৮ ঘণ্টা ৩৬বিস্তারিত পড়ুন
২৮ বছর পর ২৪ ফুট লম্বা নখ কাটলেন আয়ান্না!

২০১৭ সালে বিশ্বের দীর্ঘতম নখের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পাওয়া যুক্তরাষ্ট্রের হাউসটনের আয়ান্না উইলিয়ামস প্রায় তিন দশক ধরে হাতের নখ বড় করছিলেন। গত রোববার (৪ এপ্রিল) তিনি তার সেই শখের নখ কেটে ফেলেছেন। তিনি দীর্ঘ ২৮ বছর পর ২৪ ফুট লম্বা নখ কাটলেন। বিশ্ব রেকর্ড গড়লেও নখ বড় করা নিয়ে আয়ান্নাকে জীবনে ঝক্কি কম পোহাতে হয়নি। বড় নখের কারণে আর সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন না তিনি। তাই এবার একেবারেবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ভ্যাকসিন দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন, গ্রীষ্মকাল শেষে যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে সারা বিশ্বে করোনা টিকা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশকেও করোনা ভ্যাকসিন দিতে আগ্রহী তার দেশ। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জন কেরি। এ সময় তিনি জানান, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম একশ দিনের কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত ৯৯ মিলিয়ন আমেরিকান নাগরিকবিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়ায় মাস্ক বিতরণ করলেন ইউপি সদস্য

মসজিদে ও এলাকার মানুষের মাঝে মাস্ক বিতরণ করলেন কলারোয়ার জয়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খালিদ হাসান টিটু করা হয়। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে মসজিদে আগত মুসুল্লি ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। খালিদ হাসান টিটু জানান, ধানদিয়া আলহে হাদিস জামে মসজিদ, খতিব বাড়ি জামে মসজিদ ও কাছারী পাড়া আলহে হাদিস জামে মসজিদ সহ অত্র এলাকায় ৬ শত ব্যক্তিদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনবিস্তারিত পড়ুন
১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’

করোনার বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। এ বিষয়ে শিগগির প্রজ্ঞাপন জারি হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এরবিস্তারিত পড়ুন
পুলিশের জন্য আসছে দূরপাল্লার বিশেষ বাস

প্রথম বর্ষ পূর্তিতে আইজিপি বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণের জন্য দূরপাল্লার যাত্রায় কাম ভাড়ায় চালু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’। বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যরা (কেবলমাত্র স্ত্রী/স্বামী ও সন্তান) এই বাস সেবা নিতে পারবেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশের ভেডিফায়েড ফেসবুক পেজে বিশেষ বাস সার্ভিসের বিষয়টি জানানো হয়। পুলিশ হেডকোয়াটার্স/ রাজারবাগ পুলিশ লাইন্স/ মিরপুর হতে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন

