বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ বছর পর ২৪ ফুট লম্বা নখ কাটলেন আয়ান্না!

২০১৭ সালে বিশ্বের দীর্ঘতম নখের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পাওয়া যুক্তরাষ্ট্রের হাউসটনের আয়ান্না উইলিয়ামস প্রায় তিন দশক ধরে হাতের নখ বড় করছিলেন।

গত রোববার (৪ এপ্রিল) তিনি তার সেই শখের নখ কেটে ফেলেছেন। তিনি দীর্ঘ ২৮ বছর পর ২৪ ফুট লম্বা নখ কাটলেন।

বিশ্ব রেকর্ড গড়লেও নখ বড় করা নিয়ে আয়ান্নাকে জীবনে ঝক্কি কম পোহাতে হয়নি। বড় নখের কারণে আর সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন না তিনি। তাই এবার একেবারে নতুন জীবনের লক্ষ্য থেকেই কেটে ফেলেছেন সাধের নখগুলো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ২০১৭ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার সময় আয়ান্নার আঙুলের নখ ছিল ১৯ ফুট লম্বা। এই নখ রাঙাতে তার দুই বোতল নেইল পলিশ লাগত। এ ছাড়া নখের প্রসাধনে (ম্যানিকিওর) দুই ঘণ্টার বেশি সময় লাগত। রেকর্ডধারী ওই নখ বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে এ সপ্তাহে কাটার আগে আরেকবার মাপেন তিনি। এ সময় নখের দৈর্ঘ্য দাঁড়ায় ২৪ ফুটের বেশি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, নব্বইয়ের দশকের পর থেকে কোনো রেকর্ডধারীর নখ কেটে ফেলার ঘটনা এটিই প্রথম। রেকর্ডধারী নখগুলোকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আয়ান্না। আয়ান্না বলেন, ‘কয়েক দশক ধরে আমার নখগুলো বড় করেছি। আমি নতুন জীবনে যাওয়ার জন্য রীতিমতো প্রস্তুত। আমি জানি, আমি নখগুলোকে ভুলতে পারব না। কিন্তু এখন সময়টাকে দেখতে হবে। এখন নখগুলোকে বিদায় দেওয়ার সময়।’

২৮ বছর ধরে নখগুলো বড় করেন আয়ান্না। দৃষ্টিকাড়া ওই নখগুলো বড় করতে গিয়ে তাকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তার দৈনন্দিন কাজে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। থালাবাসন ধোয়া, বিছানা পরিবর্তনের মতো সাধারণ কাজগুলোও তার নখের কারণে তিনি করতে পারেননি।

আয়ান্না বলেন, ‘আমার নড়াচড়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হতো। আমাকে সব সময় পরের ধাপগুলোর কথা মাথায় রাখতে হতো, যাতে আমি আহত না হই বা নখগুলো ভেঙে না যায়।’

তিনি আরও বলেন, ‘আমার নখগুলো কেটে ফেলার বিষয়ে আমি রোমাঞ্চিত। কারণ, আমি সামনে নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছি। নখগুলোসহ বা নখ ছাড়া আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী রানিই থাকব। আমার নখগুলো আমাকে তৈরি করেনি। আমিই নখগুলোকে বড় করেছিলাম।’

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ