মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশে করোনায় যেসব বয়সী মানুষ বেশি মারা যাচ্ছেন

দেশে করোনার ভয়াল থাবায় বেড়েই চলছে প্রাণহানি। দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তারপরও অনেকেই স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাও করছে না। মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ইসিহাসে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন। এর আগে ২৪ ঘণ্টায় একসঙ্গে এত মানুষের মৃত্যু কখনো হয়নি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১। বৃহস্পতিবার করোনায় মারা যাওয়া মোট মৃত্যুর অর্ধেক মানুষের বয়সই ষাট বছরের ওপরে। স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

ভারত থেকে আর অক্সফোর্ডের টিকা নেবে না আফ্রিকান ইউনিয়ন

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা না কেনার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (এসিডিসি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। জানা যায়, তবে সাম্প্রতিক সময়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার রক্ত জমাট বাঁধা নিয়ে বিশ্বব্যাপী যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে সে কারণে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধ করছে। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের মাধ্যমে জনসন অ্যান্ডবিস্তারিত পড়ুন

জলবায়ু শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্র আয়োজিত ভার্চুয়াল ক্লাইমেট সামিটে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতেই তার এই সফর। আগামী ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই জলবায়ু সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

টিকা নিলেন লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় করোনা ভ্যাক্সিনের ২য় ডোজের টিকাদান কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় কলারোয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক তথা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজের শরীরে ২য় ডোজের ভাক্সিন গ্রহন করে কার্যক্রম শুরু করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামসহ আবাসিক মেডিকেলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও যুবক আটক

কলারোয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও এক যুবক আটক হয়েছে। আটকৃতরা হলো কলারোয়া উপজেলার তরুলীয়া গ্রামের মৃত শাহাজাহান মোড়লের মেয়ে (৩১) ও সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে মাসুম বিল্লাহ ওরফে মুন্না (৩০)। থানা পুলিশ জানায়, গত ৭ এপ্রিল রাতে ওই নারী ও যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। কলারোয়ার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ জানান- অবৈধ ভাবে মেলামেলার অভিযোগে এলাকাবাসী ওই নারী ও যুবককে আটকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধর্ষণের চেষ্টায় ভন্ড কবিরাজ আটক

কলারোয়ায় আব্দুল গণি (৫০) নামে এক ভন্ড কবিরাজ আটক হয়েছে। সে উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা গ্রামের আয়ুব আলী দফাদারের ছেলে। থানা পুলিশ জানায়, গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে ওই কবিরাজের কাছে যায় একই গ্রামের এক গৃহবধূ। এসময় তার চিকিৎসা দেয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে লাইট বন্ধ করে দিয়ে ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-১৯(৪)২১ দায়েরবিস্তারিত পড়ুন

করোনায় মৃতদেহ দাফন ও সৎকার টিমের সদস্যদের নিয়ে কলারোয়ায় ‘সেবা’র উদ্বুদ্ধকরণ সভা

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সেবা’র আয়োজনে কোভিড-১৯ করোনা ভাইরাসের মৃতদেহ দাফন ও সৎকার টিমের সদস্যদের নিয়ে ওই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন ও সৎকার টিমের সদস্যদের সুরক্ষা, প্রশিক্ষনের ব্যবস্থা করা, টিকা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে বলে সভায় জানানো হয়। একই সাথে নতুন ভাবে আগ্রহী হয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিগঞ্জে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে এক শিক্ষীর্থীকে বলৎকারের (বিকৃত যৌনাচারের) পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদরাসা শিক্ষক হাফেজ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষকের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফেজ আনোয়ারুল ইসলাম (৩৩) কালিগঞ্জ উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোড়লের ছেলে ও কালিগঞ্জ কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। পুলিশবিস্তারিত পড়ুন

আরো খবর..

কেশবপুরের এ্যাসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো কিশোরী

যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার কালিয়ারই গ্রামের ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই বাড়িতে হাজির হন। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও পারিবারিক লোকজনদের নিয়ে ১৮ বছর বয়সের আগে বিয়ে দেবেন না এই মর্মে কন্যার পিতার নিকট থেকে মুচেলকা নেন। বাংলা নববর্ষ পালন উপলক্ষেবিস্তারিত পড়ুন

মেডিকেলে মেধা তালিকায় ৩২তম কেশবপুরের মেয়ে মিম

যশোরের কেশবপুরের মেধাবী ছাত্রী মিম বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় ৩২তম স্থান পেয়েছে। ইফফাত আফরিন মিম উপজেলার পাঁজিয়া ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল খালেকের ছোট মেয়ে। ইফফাত আফরিন মিমের পিতা আব্দুল খালেক জানান, গত ২ এপ্রিল বাংলাদেশের সকল মেডিকেল কলেজগুলোতে এক যোগে ভর্তি পরিক্ষা শুরু হয়। তার ছোট মেয়ে ইফফাত আফরিন মিম খুলনা মেডিকেল কলেজ থেকে ভর্তি পরিক্ষায় অংশ গ্রহন করে। রবিবার (৪ এপ্রিল) ভর্তি পরিক্ষার ফলাফল ঘোষনাবিস্তারিত পড়ুন