বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

কলারোয়া পাইলট ও গার্লস হাইস্কুলে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিতর্ক প্রতিযোগীতা

কলারোয়া সরকারি জিকেএমজে পাইলট হাইস্কুল ও গার্লস পাইলট হাইস্কুলে পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে পাইলট হাইস্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে ইউপি নির্বাচন উপলক্ষে শ্রমিক লীগের সভা

কলারোয়ার আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মার্চ) বিকালে জয়নগর ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে সরসকাটি দাখিল মাদ্রাসার সম্মুখে গাজী মার্কেটে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান রাজু সহ অন্যরা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ. সভাপতি মনিরুদ্দিন মোড়ল, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে ইমরানবিস্তারিত পড়ুন

কলারোয়ার বাকসায় আমিনীয়া হিফজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন

কলারোয়ার বাকসায় আমিনীয়া হিফজুল কুরআন মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকালে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হঠাৎগঞ্জ আমিনীয়া হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি খুলনার শেখ আবু নাসের হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নাজমুল হক কুমের অনুমতিক্রমে স্থানীয় পোস্ট মাস্টার রেজাউল ইসলাম মুকুল। স্থানীয় বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শফিউল্ল্যাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাকসা হঠাৎগঞ্জবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে সনদপত্র বিতরণ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন পরিচালিত সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা বোর্ডের স্বাস্থ্য টেকনোলোজী কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। ইনস্টিটিউটের কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব এম এ হান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণবিস্তারিত পড়ুন

সারা দেশে করোনা ভ্যাকসিন নিলো সাড়ে ৪৭ লাখ ব্যক্তি, নিবন্ধনে ৬১ লাখ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৭২ হাজার ৯২৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৪৭৭ জন এবং মহিলা ৩২ হাজার ৪৪৬ জন। এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন। এদের মধ্যে পুরুষ ২৯ লাখ ৯৬ হাজার ৫১১ জন এবং মহিলা ১৭ লাখ ৬৪ হাজার ২৩৬ জন। উল্লেখ্য, ২০ মার্চ বিকাল ৫ টা ৩০বিস্তারিত পড়ুন

সুনামগঞ্জে সংখ্যালঘুর উপর হামলায় সঠিক তদন্ত চায় বিএনপি: নিতাই চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চৌধুরী বলেছেন, ‘আওয়ামীলীগ সরকারের কাছে দেশের সাধারণ মানুষ নিরাপদ নয়। আওয়ামীলীগের সময় বেশী নির্যাতিত হয় সংখ্যলঘু সম্প্রদায়। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় সঠিক তদন্ত করতে। আসল রসহ্য খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’ শনিবার (২০মার্চ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার নির্যাতনের শিকার নোয়াগাঁও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, ‘বিএনপিরবিস্তারিত পড়ুন

‘উন্নত কল্যাণরাষ্ট্রের পথে বাংলাদেশ’ : ড. হাছান মাহমুদ

‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ যেমন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, তেমনি ২০৪১ সাল নাগাদ একটি উন্নত কল্যাণরাষ্ট্রে পরিণত হবার পথে আমরা এগিয়ে চলছি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব’- বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে শুক্রবার রাতে রাজধানীতে শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাবিস্তারিত পড়ুন

‘মুজিব চিরন্তন’: গণমানুষের মনে মুজিব স্মৃতির উদযাপন

ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু বাঙালির অস্তিত্ব আর চেতনায় শেখ মুজিবের নাম খোদাই হয়ে গিয়েছিল বহু আগে; তিনি যে বঙ্গবন্ধু! পদ্মা-মেঘনা-যমুনার ভাটি বাংলায় গণমানুষের মনে তাদের অবিসংবাদিত নেতার সেই স্মৃতির উদযাপন হল জাতির পিতার জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার তৃতীয় দিন শুক্রবার মানুষের হৃদয়ের বঙ্গবন্ধুকে চিত্রিত করার জন্যেই সব আয়োজন সাজিয়েছিল জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘যতকাল রবে পদ্মাবিস্তারিত পড়ুন

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় মওদুদ আহমদ

মা-বাবার কবরের পাশে সমাহিত হলেন বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৬ষ্ঠ জানাজা শেষে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দুপুর থেকে মওদুদ আহমদের জানাজায় অংশ নিতে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ও বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। বিকাল তিনটায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় কবিরহাট সরকারি কলেজ মাঠ। সেখানে তার তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপরে অ্যাম্বুলেন্সে করে মওদুদবিস্তারিত পড়ুন

চেয়ারম্যানে ৪৯, মেম্বরে ৪০৫, মহিলায় ১২৪ প্রার্থী

কলারোয়ার ১০ ইউপি নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল || বৈধ প্রার্থী যারা

আসন্ন কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর ও সাধারণ ওয়ার্ডের মেম্বর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়। এতে চেয়ারম্যান প্রার্থী জালালাবাদ ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত আমজাদ হোসেন ও সোনাবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিমের মনোনয়নপত্র ব্যাংকে ঋণখেলাপির কারণে সাময়িক বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আগামি ১১ এপ্রিলবিস্তারিত পড়ুন