Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চলে গেলেন ২ মিউজিশিয়ান

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ (৪১) এবং প্যাড বাদক পার্থ গুহ (৫০)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কনটেইনারবাহী লরি ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। নিহত দুজন মিউজিশিয়ান ছিলেন। শনিবার (১৩ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। একই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। এ ছয়জনের মধ্যে লুৎফর ও বিউটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাইওয়েবিস্তারিত পড়ুন
দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেশের এই ৫ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট-এই ৫ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্যবিস্তারিত পড়ুন
রোববার জানা যাবে শবে বরাতের তারিখ

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার (১৪ মার্চ)। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। ১৪৪২ হিজরি সালের পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার (১৩ মার্চ) ইসলামিকবিস্তারিত পড়ুন
ওমানে গাড়িচাপায় বাংলাদেশি প্রবাসী নিহত

ওমানের সালালাহ নগরীতে প্রাইভেটাকারের চাপায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল্লাহ আল নোমান(২৭)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওহিদুর রহমানের নতুন বাড়ির ওহিদুর রহমানের ছেলে। নিহতের মামা আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোমান সালালাহ নগরীতে সড়কে হাঁটার সময় ফোনে কথা বলছিল। ওই সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে তাকেবিস্তারিত পড়ুন
এইচএসসি পরীক্ষা পদ্ধতি বদলে যাচ্ছে!

বদলে যাচ্ছে এইচএসসি পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হবে একাদশ শ্রেণিতে একবার এবং দ্বাদশে একবার। দুই পরীক্ষার ফল যোগ করে হবে মূল রেজাল্ট। এই পদ্ধতি কার্যকর হবে ২০২৪ সাল থেকে। এছাড়া ২০২২ সালে প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম এই ৪ শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। পরিবর্তনশীল বিশ্বে প্রায় ৫ বছর পরপর পাঠ্যক্রমে আসে পরিমার্জন। এ দেশেও কয়েক দশক ধরে চলছে শিক্ষাক্রমে নানা পরিবর্তন ও পরিমার্জন। ১৯৯৫ সালের পর, ২০১২। যে শিক্ষাক্রমের আলোকে ৯ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিকবিস্তারিত পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে। এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। শুক্রবার (১২ মার্চ) বিকালে মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ব্রিফিং শেষে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ উর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে। এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। এদিনবিস্তারিত পড়ুন
কক্সবাজারে হচ্ছে সুড়ঙ্গ সড়ক!

বদলে যাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের কলাতলী থেকে নাজিরারটেক পর্যন্ত। এসব এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত এ ভাঙন রোধে সুড়ঙ্গের আদলে ১২ ফুট উচ্চতায় বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ২০ হাজার ৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক এ বাঁধ নির্মাণ করা হবে। যেখানে ওয়াকওয়ে, সাইকেল বে, গাড়ি পাকিং, প্রদর্শনী মঞ্চ থাকবে। আর বাঁধের ভেতরে থাকবে কিডস জোন, তথ্য কেন্দ্র, লকার রুম, লাইফ গার্ড পোস্ট, ওয়াশরুম। পুরো প্রকল্পটি সাজানো হয়েছে দৃষ্টি নন্দনভাবে।বিস্তারিত পড়ুন
যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত, আহত ৫

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন কয়লা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে চারজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলম জানান, শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহন কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গাগেট এলাকায় খুলনা অভিমুখী একটি ইজিবাইকে ধাক্কা দেয় বাসটি। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে আরোহীবিস্তারিত পড়ুন
‘আপত্তিকর’ ছবি দেখিয়ে ২৮ জনকে বিয়ে করেন মডেল রোমানা!

মডেল পরিচয়ে ফেসবুকে প্রেম করতেন প্রবাসীদের সঙ্গে। কখনো স্বামীর সঙ্গে ডিভোর্স আবার সংসারের আর্থিক সংকটসহ নানা কারণ দেখিয়ে নিতেন টাকা। পরে করতেন বিয়েও। কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা-জমিও। এমনই একটি প্রতারক পরিবার সন্ধান পেয়েছে পুলিশ। প্রতারিতদের দাবি, ২৮ জনের সাথে এভাবে প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশ বলছে, এই পরিবারের প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবিস্তারিত পড়ুন
দেশে করোনায় রেকর্ড শনাক্ত, দ্বিগুণেরও বেশি মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫১৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন। করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাবিস্তারিত পড়ুন

