Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রোজা রেখেও নেয়া যাবে করোনার ভ্যাকসিন

রোজা রেখেও করোনার ভ্যাকসিন নেয়া যাবে বলে ফতোয়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে প্রধান মুফতি, ব্রিটিশ ইসলামিক মেডিক্যাল গ্রুপ ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের অনেকেরই দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পড়বে রমজানে। এ সময়ে টিকা গ্রহণের ব্যাপারে অনেক মুসলিমই দ্বিধায় রয়েছেন। এমন পরিপ্রেক্ষিতে এই ফতোয়া দেয়া হয়। রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনও খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোন কিছু গ্রহণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি রবি’র সাথে ভোমরা বন্দর ট্রান্সপোর্ট মালিক কমিটির মতবিনিময়

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় লিমিটেড ৮৬/সাত এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১০ মার্চ) সকালে শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় লিমিটেড’র নির্বাচন কমিশনার এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, মো. নাছির উদ্দীন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় লিমিটেডবিস্তারিত পড়ুন
কেশবপুরে চাঁদা না দেয়ায় মারপিট! থানায় অভিযোগ

যশোরের কেশবপুরে চাঁদা দিতে অস্বীকার করায় মারপিট ও মালামাল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ব্যবসায়ী মিন্টু ঘোষ বাদী হয়ে বুধবার সকালে কেশবপুর থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত দীলিপ ঘোষের ছেলে মিন্টু ঘোষের রুপদিয়া বাজারে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামে মিষ্টির দোকান আছে। সাতক্ষীরা থেকে মিষ্টি ও দই তৈরির জন্য কাঁচা দুধ ও দুধের ছানা উপজেলার সরসকাটী বাজার হয়ে নসিমনবিস্তারিত পড়ুন
দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা আসবেন ঢাকায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, বিদেশী অতিথিরা ঢাকা ও ঢাকার বাইরে যেখানেই যাবেন কঠোর গোয়েন্দা নজরদারী করা হবে। তিনি আরও বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সব প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এবং বড় ধরনের জনসমাগম করা হবে না বলেও জানান তিনি। ১৭ থেকে ২৬ মার্চ মোট ১০ দিন ব্যাপী উদযাপন করা হবে এইবিস্তারিত পড়ুন
‘কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (১০ মার্চ) বিকেলে, নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। এসময় হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলার সাথে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে। নিহত আলাউদ্দিন ও এর আগের ঘটনায় সাংবাদিক মোজাক্কিরের মৃত্যুতে গভীর শোকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টে আগরদাঁড়ীকে হারিয়ে লাবসা সেমিতে

সাতক্ষীরায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ঝাউডাঙ্গা ভেন্যুর খেলায় আগরদাঁড়ী ইউনিয়নকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ দল। বুধবার (১০ মার্চ) বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ফুটবল মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর খেলায় অংশ নেয় লাবসা ইউনিয়ন পরিষদ ভলিবল দল বনাম আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ দল। খেলায় আগরদাঁড়ী ইউনিয়ন ভলিবল দলকে ৩-০ সেটে হারিয়ে লাবসা ইউনিয়ন ভলিবল দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরববিস্তারিত পড়ুন
দেশে ভয়াবহভাবে বাড়ল করোনা শনাক্ত

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩১ হাজার পাঁচ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার (১০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমাবিস্তারিত পড়ুন
‘কাগজ হয়ে যাবে টাকা’, সিআইডির হাতে ‘জিনের বাদশা’ ধরা

‘কাগজ হয়ে যাবে টাকা’, ‘অসুস্থ হলে সুস্থ করে দেবে জিন’ এ রকম নানা কৌশলে কথিত জিনের বাদশা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল জিনের বাদশা চক্রটি। জিনের মাধ্যমে অসুস্থকে সুস্থ করা, সাদা কাগজ দিয়ে ম্যাজিকের মাধ্যমে টাকা তৈরি করা, কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কথিত জিনের বাদশাবিস্তারিত পড়ুন
অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না- জয়পুরহাটে তথ্যমন্ত্রী

‘অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না’ বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার বিকেলে জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ময়দানে আয়োজিত এ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি একটি মহান ব্রত এবং দলের জন্য নি:স্বার্থভাবে কাজ ও ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারাই এখন নেতৃত্বে আসবেন। অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না।’বিস্তারিত পড়ুন
নোয়াখালীতে আ.লীগের দু’গ্রুপে গোলাগুলির ঘটনায় পুলিশের মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জবিস্তারিত পড়ুন

