Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ও জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সম্প্রতি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কর্মসূচিকে ঘিরে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা গেলেও (বৃহস্পতিবার) যুবদলের কর্মসূচিতে পুলিশকে কিছুটা নমনীয় অবস্থানে দেখা গেছে। এদিন বেলা ১১টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেন।বিস্তারিত পড়ুন
বিজেপিতে যোগ দিচ্ছেন না সৌরভ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে সেলিব্রেটিদের দলে ভেড়াতে চাইছে রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা বিজেপি ও তৃণমূলে দলে যোগ দিয়েছেন। ক্ষমতাসীন দল বিজেপি চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী তাদের দলে যোগ দিক। কলকাতায় তৃণমূলের প্রভাব কমাতে বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপক্ষে হেভিওয়েট সেলিব্রেটিদের দাঁড় করাতে। সেক্ষেত্রে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বিধানসভায় দলের মনোনয়ন দিতে চাইছে বিজেপি। ইতোমধ্যে গাঙ্গুলীকে প্রস্তাবও দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ।বিস্তারিত পড়ুন
বাংলাদেশকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ পৃথিবীর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমি খুবই আনন্দিত। এই উত্তরণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, দেশটি লক্ষ-কোটি মানুষের দারিদ্র্য ও ক্ষুধামুক্তির অঙ্গীকারসহ অন্তর্ভুক্তিমূলক এবং ক্রমবর্ধনশীল অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে। ” অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, “নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ প্রসারের ক্ষেত্রে সাফল্যের জন্যেও আমি বাংলাদেশকেবিস্তারিত পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় এসে পৌছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ঢাকায় আসেন। বিশেষ উড়োজাহাজে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-তে পৌঁছার পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মূলত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় এলেন জয়শঙ্কর। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ২৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির। ঢাকা সফরের শুরুতে এস জয়শঙ্কর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনবিস্তারিত পড়ুন
এশিয়ায় বিস্ময়কর ডিজিটাল লিডার বাংলাদেশ

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি প্রবন্ধ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘নিউজউইক’ এ ছাপা হয়েছে। ‘বাংলাদেশ: এ সারপ্রাইজ ডিজিটাল লিডার ইন এশিয়া’ শিরোনামে প্রকাশিত এই প্রবন্ধটি পাঠকদের জন্য তুলে ধরা হলো- এক দশকেরও বেশি আগে বাংলাদেশ ঘোষণা করেছিল, প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী বা ২০২১ সালের মধ্যে প্রযুক্তিতে অগ্রগামী দেশ হিসেবে নিজেদের গড়ে তুলবে। আমরা যে এটা করতে পারব তা খুব বেশি মানুষ বিশ্বাস করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ১০০ দুর্লভ ছবির প্রদর্শনী

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে তার ১০০ দুর্লভ ছবির ২৫ দিনব্যাপী প্রদর্শনী শুরু হবে ঐতিহাসিক ৭ মার্চ থেকে। বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে (৩৭-০৭ ৭৪ স্ট্রিট. দু’তলা) এ প্রদর্শনী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অপরাহ্ন ৩টা থেকে রাত ৮টা এবং শনি ও রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রদর্শনী দেখতে হলে এপয়েন্টমেন্ট নিতে হবে নির্ধারিত নম্বরে ফোন করে। এ প্রদর্শনীর সমন্বয়কারী হিসেবে রয়েছেনবিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচনে বিদ্রোহীদের মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য এ নির্বাচনেও ক্ষমতাসীন দলে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি। প্রতি ইউনিয়নে গড়ে পাঁচ থেকে দশজন বা তারও অধিক দলীয় নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। দলীয় প্রতীক পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছেন তারা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, পৌরসভার জয়ের ধারাবাহিকতা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ধরে রাখতে চান তারা। এ লক্ষ্যে ত্যাগী, যোগ্য ও দলের জন্য নিবেদিত নেতাদেরই দলীয় মনোনয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ দুই ব্যক্তি আটক

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের পৃথক স্থান থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, পুলিশ মঙ্গলবার ভোররাতে ওই ইউনিয়নের হিজলদীর ফকির পাড়া গ্রামের মৃত রবিউল ইসলাম মন্ডলের ছেলে কাউসার আলী মন্ডল (৩৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে, মঙ্গলবার সকাল ৯টার দিকে চন্দনপুর গ্রামের মমিন সানার ছেলে আয়জুল সানা (২৮) কে তার বাড়ী থেকে আটক করে। এসময় সে নিজবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্মার্ট কার্ড বিতরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্ত কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। ২ মার্চ সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ। ‘বয়স যদিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা সম্পন্ন

কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল চত্বরের ব্যাডমিন্টন কোর্টে টুর্ণামেন্টের সেমি ফাইনালের দুইটি খেলা অনুষ্ঠিত হয়। ১ম সেমিতে বিপ্লব ও ইব্রাহিম জুটি ২-০ সেটে মহিদ ও লাল্টু জুটিকে এবং ২য় সেমি ফাইনালে আমানউল্লাহ আমান ও এসআই রইচউদ্দীন জুটি ২-০ সেটে এএসআই মফিজুর ও সাইফুল জুটিকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। ম্যাচগুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও শেখ শাহাজাহান আলী শাহিন।বিস্তারিত পড়ুন

