Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জয় পেলেও বিদ্রোহীপ্রার্থীরা গুরুত্বপূর্ণ পদ পাবে না: কাদের

নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতিই বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (বিএনপি) জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছে; যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে। রোববার (১৭ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, পৌরসভা নির্বাচনেবিস্তারিত পড়ুন
কেশবপুরে হামজা ব্রিকস বন্ধে ৫ শতাধিক শ্রমিকের মানবেতর জীবন-যাপন

যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি মৌজার হামজা ব্রিকস বন্ধ হয়ে যাওয়ায় ৫ শতাধিক শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে হামজা ব্রিকস চালুর জন্য প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন ভুক্তভোগি শ্রমিকরা। এলাকাবাসি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আগারহাটির এলাকায় হরিনদীর পাশ ঘেষে উন্নতমানের ইট প্রস্তুত করার জন্য ৪০/৪৫ বিঘা জমি নিয়ে নির্জন এলাকায় নির্মিত হয় হামজা ব্রিকস। যেখানে ৫শতাধিক শ্রমজীবি মানুষ শ্রমিক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। ইট ভাটাটির মালিক খুলনার খালিসপুরের হুমায়ুনবিস্তারিত পড়ুন
‘উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার। রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান। মহামারি করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। রবিবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এর আসর। এবার ২৬টি শাখায় শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকেবিস্তারিত পড়ুন
এবার আদমশুমারিতে আলাদা পরিচয় পাচ্ছেন হিজড়ারা

এবারের আদমশুমারিতে আলাদা পরিচয় পাচ্ছেন হিজড়ারা। নারী বা পুরুষ নয়, এবার আদমশুমারিতে প্রথমবারের মত লৈঙ্গিক পরিচয়ে গণণা করা হবে তাদের। সরকার বলছে, দেশে হিজড়াদের প্রকৃত সংখ্যা নির্ণয় করা গেলে তাদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে। হিজড়ারা বিষয়টিকে স্বাগত জানালেও খুব বেশি আশ্বস্ত হতে পারছেন না। তারা মনে করেন, এরকম বেশ কিছু উদ্যোগ আগেও নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তাদের জীবনে খুব বেশি প্রভাব ফেলেনি। এ বছরই অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন
আশাশুনির গাছতলায় চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের মতবিনিময়

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সফল সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সকলের প্রিয় ব্যক্তিত্ব ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন। রবিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪ঘটিকায় আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সাথে ঐতিহ্যবাহী গাছতলায় এ মতবিনিময় সভা করেন। আশাশুনি উপজেলা হিন্দু, বৈদ্য, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিত কুমার বৈদ্যের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনগনেরবিস্তারিত পড়ুন
করোনা মোকাবিলায় আরও দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় আরও দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে এ দুটি প্যাকেজ নেওয়া হয়েছে। ২ হাজার ৭০০ কোটি টাকার এই দুই প্যাকেজের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘নতুন অনুমোদিত প্রথম প্যাকেজটিরবিস্তারিত পড়ুন
সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র সহজ করার সুপারিশ

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগে প্রশ্নপত্র সহজ করার সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। আজ রবিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সাগুফতা ইয়াসমিন, কাজী কানিজ সুলতানা ,আরমা দত্ত অংশ নেন। এতে বিশেষ আমন্ত্রিতবিস্তারিত পড়ুন
বগুড়ায় ধর্ষণ মামলায় জামিন পেলেন সেই তুফান সরকার

বগুড়ায় ছাত্রীকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার প্রধান আসামি তুফান সরকারকে জামিন দিয়েছেন আদালত। রবিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক একে এম ফজলুল হক এই জামিন আবেদন মঞ্জুর করেন। পৌনে চার বছর পর আলোচিত এই মামলার প্রধান আসামি তুফান সরকার জামিন পেলেন। তুফান সরকার বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক ও জেলা শহরের চক সূত্রাপুরের বাসিন্দা। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবদুল মোন্নাফ,বিস্তারিত পড়ুন
বাংলাদেশি পাসপোর্টে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদিতে

সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরব গেছে। সেসব পাসপোর্টের মেয়াদ না থাকায় বা হারিয়ে যাওয়ায় তাদের তালিকাও বাংলাদেশকে দিয়েছে সৌদি সরকার। আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়ায় সৌদি আরব তাদের বাংলাদেশি হিসেবে বিবেচনা করছে। তাদের নতুন পাসপোর্ট কিংবা নবায়নবিস্তারিত পড়ুন
ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ: নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার

ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব জানান, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং হিজড়াবিস্তারিত পড়ুন

