বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়: মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ২০১৮ সালের নির্বাচনের মতই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এরা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তিনি শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। সরকারকে ভয়ঙ্কর আত্মহননের পথ থেকে সরে এসে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

ট্রাম্পকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন টুইটার সিইও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা নিয়ে এবার মুখ খুললেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি। তার মতে, ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল। তবে এটিকে ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, হাতেগোণা কয়েকটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে ইন্টারনেটের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। টুইটারে ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিষয়ে ১৩টি ধারাবাহিক টুইটে ডরসি বলেছেন, কারো অনলাইনে দেওয়া বক্তব্যের কারণে বাস্তব বিশ্ব ক্ষতিগ্রস্ত হলে পদক্ষেপ নেওয়া উচিত, যদিও অ্যাকাউন্ট নিষিদ্ধবিস্তারিত পড়ুন

অদ্ভূত কাণ্ড, স্বামীর গলায় শিকল বেঁধে বের হলেন রাস্তায়!

ইতোমধ্যে এসে গিয়েছে করোনার ভ্যাকসিন। তা সত্ত্বেও করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক বাড়ছেই। বিশ্বের বহু দেশে নতুন করে জারি হয়েছে লকডাউন। কঠোর হয়েছে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ। এই পরিস্থিতিতে বাইরে ঘোরার জন্য অদ্ভুত কাজ করে বসলেন কানাডার এক নারী। নিজের স্বামীকেই কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাস্তায় ঘুরলেন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নেটদুনিয়াতেও রীতিমতো ভাইরাল এই ছবি। তবে এই কাণ্ড করে রেহাই পাননি তিনি। ওই নারী এবং তার স্বামীকে ৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ রায়ের অর্থাভাবে মৃত্যু!

মুক্তিবার্তা, ভারতীয় তালিকা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা গেজেটে নাম থাকার পরও ভাতা বন্ধ করে দেওয়ায় অর্থাভাবে যথাযথ চিকিৎসা নিতে না পারায় বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ রায় (কর্মকার) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন তিনি। তার বাবার নাম ভূদেব কর্মকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ ছেলে, দু’ মেয়ে, নাতিবিস্তারিত পড়ুন

তালায় মৃত্যুর কাছে হেরে গেলেন শিক্ষক নেতা মুকুন্দ রায়

সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ রায় (৫৪) আর নেই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় একমাস চিকিৎসাধীন থাকার পর তিনি বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার খলিলনগর গ্রামের মৃত সুধির কুমার রায়ের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান। শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে কাশিমনগরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী মাশরুম প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী মাশরুম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের পার কুখরালী কসমিক মাশরুম সেন্টারে কর্মশাল অনুষ্ঠিত হয়। কসমিক মাশরুম সেন্টারে উদ্বোধক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যোনেতৃত্ত্ব কৃষিবিদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইজাজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রঘুজিৎবিস্তারিত পড়ুন

তালায় সাংবাদিক ফয়সালের পিতার মৃত্যু, প্রেসক্লাবের শোক

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক এমএ ফয়সালের পিতা ডা.মো. হানিফ আলী সরদার (১০৩) আর নেই (ইন্নালিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার রাত ১২ টার পর রহিমাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনিত কারণসহ বিািভন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার (১৫ জানুয়ারী) বাদ জুম্মা তালা কাছেমুল উলুম মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। এদিকে সাংবাদিক এমএ ফয়সালের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের সহ.সভাপতি বিএম নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

কলারোয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বি এম নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায়, সিডনি আওয়ামীলীগের (অস্ট্রেলিয়া) সিনিয়র সহ-সভাপতি কলারোয়ার কৃতি সন্তান এস এম আলতাফ হোসেন লাল্টুর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) সকালে বিএম নজরুল ইসলামের বাস ভবনে তাকে ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মধু সূধন পাল, প্রভাষক আনিছুরবিস্তারিত পড়ুন

৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ তারিখে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ল।

রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা বিক্রির দায়ে ৭৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে ৪ কোল্ডস্টোরেজকে অস্বাস্থ্যকর পচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রির জন্য ৭৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।