Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রসাসনের সহযোগিতায় এবং খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে খাদ্যের নিরাপদতা “শীর্ষক” সেমিনার। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
দেবহাটায় হুফফাজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে দেবহাটার খেজুরবাড়িয়ায় কুরআন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন বাংলাদেশ সাতক্ষীরা জেলার দেবহাটা থানার উদ্যোগে বুধবার(১৩ জানুয়ারি) সকাল ৯টায় হতে ২৫তম জাতীয় কুরআন প্রতিযোগীতা খেজুরবাড়িয়া ঈদগাহ বায়তুল আমান হিফজুল কুরআন জামে মসজিদ ও হিফজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক শামছুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়াবিস্তারিত পড়ুন
যুদ্ধবিমান কিনছে ভারত আরও ৭৩টি

আরও ৭৩ টি তেজস এলসিএস যুদ্ধবিমান ও ১০ টি ট্রেনার এয়ারক্রাফট কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ভারত। এতে খরচ ধরা হয়েছে ৪৫ হাজার ৬৯৬ কোটি রুপি। নিজ দেশেই তৈরি হতে যাওয়া এসব যুদ্ধবিমানের নকশা ভারতের ইঞ্জিনিয়াররাই করেছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেছেন, আগামী দিনে বিমানসেনার প্রধান ভরসা হয়ে উঠবে তেজস যুদ্ধবিমান। তাতে এমন কয়েকটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এদেশে কখনও হয়নি। এক বিবৃতিতে ভারত সরকার জানায়, ভারতের বিমানসেনার বিশেষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেন মাছের ঘের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বকুল। তিনি সদর উপজেলার আলিপুর গ্রামের আকবর আলী সরদারের ছেলে। লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বকুল বলেন, দেবহাটা উপজেলার বহেরা মৌজার ডাঙীর ঘেরে ১৫ বিঘা জমি রয়েছে। এটি ওয়ারেশ সূত্রে পাওয়া। ৩০ বছর যাবৎ শন্তিপূর্ণভাবে এই জমি ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত ছইল উদ্দীন সরদারের ছেলেবিস্তারিত পড়ুন
ট্রাম্পকে পদচ্যুত করতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপিত প্রস্তাব পাস হয়েছে। হাউসে ২২৩-২০৫ ভোটে স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রস্তাবটি পাস হয়। গত ৬ জানুয়ারি ট্রাম্পের উসকানিতে ক্যাপিটল হিলে দাঙ্গার পর ডেমোক্র্যাটরা এমন পদক্ষেপ নিয়েছেন। কিন্তু ব্যাপক প্রতীকী ভোটের আগে ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে অস্বীকার জানিয়েছেন পেন্স। তবু ট্রাম্পকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণ করে একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে পেন্সের প্রতিবিস্তারিত পড়ুন
শীতে এখনই খুলছে না স্কুল-কলেজ! বাড়তে পারে ছুটি

চলমান মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দফায় দফায় বাড়ানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। তবে ছুটি বাড়ানো নিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পূর্বঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে তবে পরিস্থিতি বিবেচনায় চলতি সপ্তাহে আবারো বাড়ানো হতে পারে ছুটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের আগে স্কুল-কলেজ খোলার কোনো পরিকল্পনা আপাতত নেই। সবদিক বিবেচনায় মে এপ্রিলের আগে খুলছে না স্কুল কলেজ। সম্প্রতি প্রাথমিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৫ শহীদদের নামে সড়কের নামকরণ দাবি

ব্রিটিশ শাসন ও পাকিস্তানী শোষণ থেকে মুক্তির সংগ্রামে সাতক্ষীরার কলারোয়ায় এক অন্যন্য নাম। স্বাধীনতার জন্য এ জেলার মানুষের সংগ্রামের ইতিহাস চিরস্মরণীয়। এখানকার একঝাঁক সাহসী সংগ্রামী যোদ্ধার বীরত্বে গর্বিত উত্তরের প্রাচীনতম এই জনপদ। কালের বিবর্তনে সেই সাহসী সন্তানদের নাম যেন ইতিহাস থেকে মুছে না যায়, এজন্য শহীদদের নামে কলারোয়ায় সড়কগুলোর নামকরণের দাবি তুলেছেন সচেতন নাগরিক সমাজ। সচেতন নাগরিক সমাজের দাবি, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হলে স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের নামবিস্তারিত পড়ুন
দৈনিক পাঞ্জেরী পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সেলিম

ঢাকা থেকে প্রকাশিক জাতীয় দৈনিক পাঞ্জেরী পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কাশেমপুর গ্রামের মো. সিদ্দিক আলীর পুত্র সাংবাদিক সেলিম হোসেন। গত ১ জানুয়ারী ২০২১ ইং তারিখে সাংবাদিক সেলিম হোসেনকে দৈনিক পাঞ্জেরী পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদার। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক পত্রদুত পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে সংবাদকর্মীর দায়িত্ব পালন করছেন। সংবাদপত্রে কাজে সততা ও নিষ্ঠার সাথেবিস্তারিত পড়ুন
ভিবিডি’র সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন: বিজয়ী হলেন যারা

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে জেলা কমিটির ৩১ জন সদস্য অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন। ৭ পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয় একই দিন রাত ১১ টায়। প্রাপ্ত ফলাফলে সুব্রত হালদার সভাপতি এবং মো. হোসেন আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে আফসানা মিমি, এইচআরওবিস্তারিত পড়ুন
পিকে হালদারের সেই বান্ধবী গ্রেফতার

সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার তাকে গ্রেফতার করা হয় বলে দুদক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। এদিন দুদকের একটি দল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে অবান্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসে। পিকে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিবিস্তারিত পড়ুন

