বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি দেয়ার নির্দেশনা

নতুন বছরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (৪ জানুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও মাউশির আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। তবে এসববিস্তারিত পড়ুন

চুক্তি থাকায় সময় মতো ভ্যাকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে কোভিড-১৯ এর ভ্যাকসিন আনা সম্পর্কে বাংলাদেশ আন্তর্জাতিক মানের চুক্তি করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভারতের হাইকমিশনারও ভ্যাকসিন প্রদানে আশ্বাস দিয়েছেন। সব কিছু মিলে সরকার সময় মতোই ভ্যাকসিন পাবে।’ মন্ত্রী সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভ্যাকসিন সংক্রান্ত সাম্প্রতিক বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন। গতকাল একটি সংবাদ মাধ্যমে ভারত সরকার অক্সফোর্ড ভ্যাকসিন বিদেশে পাঠানোর নিষেধাজ্ঞা বিষয়ে একটি সংবাদ প্রচারবিস্তারিত পড়ুন

ভারত থেকে যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়ন হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (০৪ জানুয়ারি) সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুই দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে ভ্যাকসিন পাওয়ার কথা হয়েছে। ফলে তা নিয়ে কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে। সেরাম ইনস্টিটিউট যে বক্তব্য দিয়েছে এটি তাদের নিজস্ব বক্তব্য। এর আগে, অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটেরবিস্তারিত পড়ুন

ভারতে টিকা রফতানিতে নিষেধাজ্ঞার খবর সঠিক নয়: বিবিসি

ভারত থেকে টিকা রফতানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি জানিয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি জানিয়েছে সেরাম কর্তৃপক্ষ। ভারতের দিল্লিতে বিবিসি প্রতিনিধিকে সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন জানিয়েছেন, করোনার টিকা রফতানিতে নিষেধাজ্ঞার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সঠিক নয়। কারণ, তাদের টিকা রফতানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। সেরাম ইনস্টিটিউট এখন অন্য দেশে টিকা রফতানির অনুমতির প্রক্রিয়ায় রয়েছে।বিস্তারিত পড়ুন

খালি পেটে মৌরি ভেজানো পানি খেলে, পরিবর্তন এক সপ্তাহেই

মৌরি কে না চেনে? খাওয়ার পর মৌরি খেতে অনেকেই পছন্দ করেন। এটি মাউথ ফ্রেশার হিসেবে অত্যন্ত কার্যকরী। মৌরিতে এমন কিছু উপাদান থাকে যা, নিজস্ব সুগন্ধের জোরে মুখ থেকে খাবারের গন্ধ দূর করতে সক্ষম। শরীরের জন্য খুবই উপকারী ছোট্ট এ উপাদানটি প্রতি রাতে এক গ্লাস পানিতে এক চামচ ভিজিয়ে খেলেই দেখবেন ম্যাজিক। এক সপ্তাহের মধ্যেই আপনার শরীরের পরিবর্তন টের পাবেন। মৌরিতে থাকা পুষ্টিকর উপাদানগুলো আপনার শরীরের বিভিন্ন রোগব্যাধি সারাতে পারে। এজন্য একবিস্তারিত পড়ুন

ফরিদপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৪ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। যুবকের নাম আলমগীর ফকির বাবু (২৫)। আলমগীর উপজেলা আলগী ইউনিয়নের পিরেরচর গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। জানা যায়, রোববার সন্ধ্যার পরে আলমগীর ফকির বাবু নামে ওই বখাটে যুবক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার দুপুরে অভিযুক্তকে আসামি করে ভাঙ্গা থানায় ছাত্রীর মা অভিযোগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) বেলা ১২টায় ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু মুরালের পাদদেশ থেকে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি অনুপম কুমার অনুপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে ছাত্র নেতাদের স্লোগানে-স্লোগানে রাজপথ মুখরিত হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষেবিস্তারিত পড়ুন

নানা কর্মসূচির মাধ্যমে যবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেককাটাসহ নানা কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নেতা-কর্মীরা। সোমবার সকালে যবিপ্রবি ক্যাম্পাসে এ সকল কর্মসূচি পালন করা হয়। যবিপ্রবি ছাত্রলীগের শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌর ছাত্রদলের উদ্যোগে শহরের পলাশপোল বউ বাজারে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের আহবায়ক আয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আল কুরাইশি, মাসুদ রায়হান, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলামিন, ছাত্র নেতা শাজিদ, বিল্লাল, রিপন, নিশান, সদস্য শরিফুল ইসলাম, শামিম হোসেন, আতিকুর রহমান,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খামারিদের মাঝে পশু খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

কলারোয়ায় প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ছাগল চাষীদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, ভেটেনারি সার্জন ডাক্তার সাইফুল ইসলাম, সম্প্রসারণ অফিসার আবু বক্কর সিদ্দিক, আশিকে রসূল সুমন, আরিফসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও খামারিবৃন্দ। উল্লেখ্য, এন এটি পি-২ আওতায় ছাগল চাষীদের মাঝে ৩০ কেজি দানাদার খাদ্য, ঔষধ ও ভিটামিন বেরা সহ মাচানবিস্তারিত পড়ুন