মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক এবং নেওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাটিপুকুরিয়া গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে প্রতিবেশী রবি হোসেনের দীর্ঘদিন ধরে জমি ও পুকুর খনন নিয়ে বিরোধ চলছিল। এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে ঊহমধমবঘড়ি প্রকল্পটি বাস্তবায়ন করছে।তারই ধারাবাহিকতায় মানবাধিকার আইনজীবি ফোরাম (এইচআরএলএফ) সদস্য সিনিয়র আইনজীবি এ্যাড: মো: তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে ৭ মে বৃহস্পতিবার ২ টায় সাতক্ষীরা আইনজীবি ভবণের তৃতীয় তালায় সদস্যদের সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনজীবি ফোরামের সদস্যদের দ্বারা পরিচালিত মামলারবিস্তারিত পড়ুন

প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী

যশোর-নড়াইল মহাসড়কে দুর্ধর্ষ এক অভিযানে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে ৪৯ বিজিবি। বৃহস্পতিবার (৭ মে) ভোরে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে এই বিশাল চালানটি উদ্ধার করা হয়। পাচারকারীরা গাড়ির সিটের ‘হেড রেস্ট’-এর ভেতরে অত্যন্ত সুকৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল আগে থেকেই নীলগঞ্জ ব্রিজের ওপর ওত পেতে থাকে। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেট্রো-গ-২২-৭৯৩০বিস্তারিত পড়ুন

দোকানের বারান্দা দখলসহ

নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে তারই পরিষদের মেম্বারের রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল, সরকারি অর্থে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং প্রতিবাদ করায় ইউপি সদস্য ও তার পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইউপি সদস্য আহম্মদ আলী গাজীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নলতা মৌজার জেএল নং-১০, এসএ খতিয়ান নং-৩৯৪ এর ৫২১ নং দাগে ১৬ শতকের মধ্যে তার খরিদকৃত ৪ শতক জমিতে দুইতলা মার্কেট নির্মাণ করে বৈধভাবে ভোগদখল করে আসছেন।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এলাকার অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ঘরের চাল উড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘূর্ণিঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে তৈবুর রহমানের স্ত্রী রেবেকা খাতুন (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সংবাদ পেয়ে সাতক্ষীরা-৩ আসনেরবিস্তারিত পড়ুন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা নিয়েছে সরকার। একইসঙ্গে এখানে বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণাও দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (৭ মে) সকালে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করেন। এদিন দুপুরে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে সরকার’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আমলে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফরিদপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষাখাত ধ্বংস হয়ে গেছে। আজকে সুযোগ এসেছে, বিএনপি সরকার গঠনের পরবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবোনা। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে , আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খলবিস্তারিত পড়ুন

২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এর অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে ১ হাজার ৪৫১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৫ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালীবিস্তারিত পড়ুন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (১২ মে) থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি এই তথ্য জানান। ভিডিও বার্তায় হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাতবিস্তারিত পড়ুন