মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে আছি। স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তুবিস্তারিত পড়ুন

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি দলটি। ফলে জোট নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে তার দলের ১০৭ এমপি একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) বা সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) সরকার গঠনের চেষ্টা করলে দলের ১০৭ এমপি পদত্যাগবিস্তারিত পড়ুন

যশোরের নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত কলারোয়ার এক ব্যক্তি

যশোরের বানিজ্যিক শহর নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আনিছুর রহমান (৬০) নামের সাতক্ষীরার কলারোয়ার এক ব্যক্তি। তিনি নওয়াপাড়ায় জয়েন্ট ট্রেডিং করপোরেশন লি.-এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সার ব্যবসায়ী। বৃহষ্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন রাত ১০টার দিকে নামাজে জানাজা সম্পন্ন হয়। এর আগে বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন। আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের মৃত মুজিদ বক্স সরদার ওয়াজোর পুত্র। মৃতেরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে ক্ষমতার বদলে বাংলাদেশ-ভারত সম্পর্ক ঘিরে নতুন আলোচনা

নির্বাচনী প্রচারণার সময় বিজেপি নেতারা সে দেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা পুশইন করা হবে বলে হুমকি দিয়েছিলেন। এ নিয়ে বাংলাদেশেও আলোচনা ছড়ায়। এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভের পর বাংলাদেশের সীমান্তে সতর্কতা বৃদ্ধির পদক্ষেপের কথা এসেছে। পাশাপাশি অন্যান্য ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি আলোচিত হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে এই প্রথম দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বিজয়ী হয়। ফল ঘোষণার পরও সেখানকার বিজেপি নেতাকর্মীরা সংখ্যালঘু মুসলমানদের নিয়েবিস্তারিত পড়ুন

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি দেশের ৪টি জেলায় ৫টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করেবিস্তারিত পড়ুন

ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য

ঘটনাটি ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এক মাসেরও বেশি সময় জেল খাটতে হয় তাকে। এতে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে চরম অপমানের মুখোমুখি হতে হয় তাকে। হারাতে হয় চাকরিও। কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সামনে আসে ভয়ংকর এক সত্য। কিশোরীর গর্ভের সন্তানের ডিএনএ পরীক্ষায় জানা যায়, শিশুটির বাবা ওই মক্তবের শিক্ষক নন; বরং মেয়েটিরই বড়বিস্তারিত পড়ুন

ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ

ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমসের কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। বুধবার (৬ মে) বিকালে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

বিশ্ব মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর উদ্যোগে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস-২০২৬”। বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইউনিটের সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিট সদস্য ফরিদা আক্তার বিউটি, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও মোঃ হাবিবুরবিস্তারিত পড়ুন

শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা; বিক্ষোভের মুখে কোচিং সেন্টার সিলগালা

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে দুপুর দুটো পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ‘ডাঃ সজিব বায়োলজি’ নামের কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়। পরে শিক্ষার্থীরা অভিযুক্ত কোচিং সেন্টারটি ঘেরাও করে পরিচালক ডাঃ সজিবের গ্রেপ্তার দাবি জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ চলাকালীন কোচিং পরিচালনার প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষকবিস্তারিত পড়ুন

সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দ্বিমুখী লড়াই

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন : ভোট ১৬ মে

সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী আমেজ| শিক্ষক সমাজের অন্যতম এই সংগঠনের নেতৃত্ব নির্বাচন ঘিরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে ব্যাপক আলোচনা, মতবিনিময় ও প্রচার-প্রচারণা| আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন| শিক্ষক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন তারা| নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে| সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষবিস্তারিত পড়ুন