Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আমার দেখা সবচেয়ে পরিশ্রমী-নিষ্ঠাবান মানুষ আব্বু: জাইমা

বাবা তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মেয়ে জাইমা রহমান। তিনি লিখেছেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিভায়েড ফেসবুকে তিনি এ কথা লেখেন। ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। পোস্টে তিনি লেখেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমারবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘জোরদার’ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত।’ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তরবিস্তারিত পড়ুন
বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সব শহীদকে, যাদেরবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে নির্মাণের এক মাসের মাথায় ধসে গেল রাস্তা!

যশোরের মনিরামপুর উপজেলার কোমলপুর-ঝাঁপা সংযোগ রাস্তাটি নির্মাণের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। এতে জনভোগান্তি বেড়েছে। রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না পথচারীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এঘটনা ঘটে। জানা গেছে- গেলো মাসে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ হয় এই রাস্তাটির। রাস্তাটির দুইধারে মাছের ঘের রয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রি ব্যবহার ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের তদারকির অভাবে রাস্তাটির কাজটির আজ এই অবস্থা। কোমলপুর ঝাঁপা সংযোগ রাস্তাটির মাঝে রয়েছে একটি ব্রিজ। সেইবিস্তারিত পড়ুন
যশোরের মনিরামপুরে পিকআপের চাপায় শ্রমিক নিহ*ত

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মাইক্রোবাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় দিনমজুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে শ্রমিকের কাজের উদ্দেশ্যে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন আলীম। পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ট্রলির চাকায় প্রাণ গেলো স্কুল ছাত্রের

সাতক্ষীরার কলারোয়ায় ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে সজীব হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর খাঁপাড়ার আতিয়ারের মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে ও পৌরসদরের বেত্রবতী হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। স্কুলের পাশে সে পরিবারের সাথে বসবাস করতো। প্রত্যক্ষদর্শীরা জানান- নিজ গ্রাম আগুনপুর থেকে বাইসাইকেলযোগে কলারোয়ার বাসায় আসার সময় আলাইপুরের আতিয়ারের মোড়ে পৌছুলে একটি ইটবাহী ট্রলি সামনেরবিস্তারিত পড়ুন
ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সেবা চালু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় এই সিদ্ধান্ত এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে জমে থাকা অচলাবস্থা কাটানোর প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখাবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কে ট্রলির ধাক্কায় চাচা-ভাতিজা হতাহত

যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৪৫) ও আহত আব্দুর রহমান (৩০) সম্পর্কে চাচা ভাতিজা। তারা উভয়েই মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের রোহিতা কোদলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়- বিকেলে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার মাহিদিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রলিরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গাবুরা ইউনিয়নের ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারীকে (১৮ জন নারী ও ৭ জন পুরুষ) নিয়ে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন
নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

চাল, ডাল, তেলসহ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চলে। সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাতক্ষীরা সদরেরবিস্তারিত পড়ুন

