Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: মহিলা নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা সভানেত্রী সাতক্ষীরা ল কলেজের প্রভাষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বাদ এশা পলাশপোল জামে মসজিদ চত্বরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর আহম্মদ খান রোডস্থ খান বাড়ির বাসিন্দা সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সহধর্মিনী অ্যাডভোকেট হাসনাহেনা খান রবিবার অনুমান রাত ২টা ১৪ মিনিটের সময় সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়বিস্তারিত পড়ুন
পৌরসভার ৯নং ওয়ার্ড
সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা পৌরসভার রসুলপুরস্থ সার্কিট হাউজ মোড় সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ববিস্তারিত পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এ বিষয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে সরকার লিগ্যাল অপিনিয়ন নিয়েছিল। টপ লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন এই সরকার হ্যা’র পক্ষে ভোট চাইতে পারে। এবিস্তারিত পড়ুন
২০২৬ বিশ্বকাপ : আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা নিশ্চিত যাদের

আর মাত্র পাঁচ মাস পর ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবারও হট ফেবারিটদের কাতারে রাখা হচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের শিরোপা-খরা ঘোচায় আলবিসেলেস্তেরা। তাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার আরও ক্ষুরধার হয়ে নামতে চান কোচ লিওনেল স্কালোনি। গত আসরে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় অ্যানহেল দি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিলেও শিরোপা জেতা বেশির ভাগ তারকাকেই যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপেও পাচ্ছে আলবিসেলেস্তেরা। এর মধ্যেই আর্জেন্টিনার পরবর্তী স্কোয়াড কেমনবিস্তারিত পড়ুন
জামায়াতের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও ছিলেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সালবিস্তারিত পড়ুন
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার কারণ জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে।’ রোববার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঘটনার বিবরণ জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘মুসাব্বিরকে হত্যা করতে ১৫ লাখ টাকা ও মামলা-সংক্রান্ত সব দায়িত্ব নেওয়ার আশ্বাসে রাজি হন বিল্লাল। পরে ৩-৪ লাখবিস্তারিত পড়ুন
খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অবস্থান পরিষ্কার করেছে ইরানি দূতাবাস। তারা এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছে। রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই (৮৬) নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এতে নিরাপত্তা বাহিনী বাবিস্তারিত পড়ুন
‘হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো’ : দুদক চেয়ারম্যান

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেছেন, ওই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছিলেন, বাস্তবে পাওয়া সম্পদের সঙ্গে বড় ধরনের ব্যবধান ছিল। সে সময় দুদক ও নির্বাচন কমিশন (ইসি) যথাযথভাবে দায়িত্ব পালন করলে তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খান আর নেই

মহিলা নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের শিক্ষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খান রবিবার (১১ জানুয়ারী) রাত ২টা ১৪ মিনিটে সাতক্ষীরা ব্লিস (সিবি) হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি–রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্র সন্তান, আত্মীয় স্বজনসহ ও অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পলাশপোল খান বাড়িসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার নামাজে জানাযা রবিবারবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস-অনিয়ম তদন্ত হবে: ডিজি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি, অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে ‘অভিযোগের তদন্ত করা হবে’ বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। রোববার (১১ জানুয়ারি) ডিজি আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। তদন্তেবিস্তারিত পড়ুন

