Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় বিষমাখা সরিষা বীজে পাখি নিধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ফসল রক্ষার নামে বিষমাখানো সরিষা বীজ ছিটিয়ে ভয়াবহ পাখি নিধনের ঘটনা ঘটেছে। বিষাক্ত বীজ খেয়ে অন্তত শতাধিক কবুতর ও একটি ঘুঘু পাখির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। শনিবার ( ২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক কবুতর ও ঘুঘু পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে রোববার ( ২১ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক বনভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর যশোরের গদখালি ফুলের রাজ্য এবং বেনাপোল স্থলবন্দর বন্দরের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য সহ তাদের পরিবারবর্গ। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ আবু সাইদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র আয়োজনে বনভোজনে সকল সদস্যগণ একটি সুন্দর মূহূর্ত এনজয় করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা আদালতের নারী ও শিশু নির্যাতনবিস্তারিত পড়ুন
মনোনয়ন সংগ্রহ করলেন সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন মনোনয়ন সংগ্রহ করেছেন। ২১ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিস আফরোজা আক্তার এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় বিনা সাতক্ষীরার পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, ড. মোঃ হাসানুজ্জামান (পিএসও এবং প্রকল্প পরিচালক, বিসিসিটিএফ প্রকল্প, বিনা, ময়মনসিংহ)। প্রধান অতিথি ছিলেন, খুলনা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক, মো: রফিকুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন- খুলনা অঞ্চল কর্মকর্তাবিস্তারিত পড়ুন
শ্যামনগরে এলোপাতাড়ি কু*পিয়ে বৃদ্ধকে হ*ত্যা, পাঁচ নারীসহ ৯ জন আটক

সাতক্ষীরার শ্যামনগরে এলোপাতাড়ি কুপিয়ে গোলাম হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়; পরে অভিযুক্তদের ধাওয়া দিয়ে একটি ঘরে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচ নারীসহ ৯ জনকে আটক করে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জাবাখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন একই এলাকার মৃত হামিজ উদ্দীন মোড়লের ছেলে। এই ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায়বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ইউপি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তালার জালালপুর ইউপি চেয়ারম্যান লিটু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এ সময় বিইউপিএফের সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। শপথগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদকসেবী স্বামীর নি*র্যাতন থেকে নিষ্কৃতির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার চিহিৃত মাদক সেবী ও কারবারি এবং জালিয়াতি চক্রের হোতা রবিউল ইসলাম রবি ওরফে রবিউল ভেন্ডারের বিরুদ্ধে তার স্ত্রী শেখ ইনা পারভীন চন্দনার বসত ভিটার জমি জাল হেবা দলিল সৃষ্টি করে দখলে নেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তালা উপজেলার শিবপুর গ্রামের মো. মহিউদ্দিন শেখের মেয়ে ও রবিউল ভেন্ডারের ছোট স্ত্রী শেখ ইনা পারভীন চন্দনা এই অভিযোগ করেন। লিখিতবিস্তারিত পড়ুন
দেবহাটায় আদালত অবমাননা করে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরার অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে আদালতের আদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির পানি সেচ দিয়ে মাছ ধরার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে রামনাথপুর মৌজায় বিচারধীন জমি থেকে মাছ অভিযোগ উঠেছে কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটনের বিরুদ্ধে। জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা সাতক্ষীরা সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা নং:- ৭৮/২০২৫ দায়ের করলে ০২/০৬/২৫ তারিখে সহকারী জজ আরিফ-উল-ইসলাম একটি আদেশ প্রদান করেন। এতে বলা হয় বিবাদীপক্ষ যাতেবিস্তারিত পড়ুন
হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়। ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শোকের ভারে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। চোখের জল আর ধরে রাখতে পারেননি। কান্নায় কথাবিস্তারিত পড়ুন
জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার লাশ দাফন করা হয়। এর আগে বিকেল ৩টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। কবরস্থানের আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ মোড় থেকে সমাধিসৌধে প্রবেশের সড়কবিস্তারিত পড়ুন

