মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইএএসডির জরিপ..

নির্বাচনে ২০৮ আসনে জয়লাভ করতে পারে বিএনপি জোট, জামায়াত জোট ৪৬টিতে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে করা এই জরিপে বলা হয়েছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদবিস্তারিত পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিববিস্তারিত পড়ুন

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, তবে বুথের ভেতর ছবি তোলায় নিষেধাজ্ঞা

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে (যেখানে ভোট দেওয়া হয়) যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, ‘মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেনবিস্তারিত পড়ুন

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন। খুব শিগগিরই তাদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, নির্বাচনে কেমন ভোট পড়বে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

অতীতে বিএনপির শাসনামলে অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনায়বিস্তারিত পড়ুন

ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে, তরুণরাই হবে দেশের ক্যাপ্টেন: জামায়াত আমির

ক্ষমতায় এলে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদেরই অগ্রাধিকার দেওয়া হবে—তরুণরাই হবে বাংলাদেশের ‘ক্যাপ্টেন’ আর প্রবীণরা থাকবে সহযাত্রী হিসেবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন জামায়াত আমির। ভাষণে ডা. শফিকুর রহমান ধর্মীয় সহনশীলতার বিষয়ে বলেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারও ওপর আঘাতবিস্তারিত পড়ুন

সর্বশেষ নির্বাচনি জনসভা

নিরাপত্তার দায়িত্ব ও মানুষের সেবা করার অঙ্গিকার বিএনপির প্রার্থী হাবিবের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে তালা-কলারোয়াকে নতুন করে গড়তে দিন। সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে আসছি। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন। প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় নির্বাচনি জনসভা

হিন্দু-খ্রিষ্টান ভাই-বোনদের নিরাপদে রাখবে জামায়াত: মুহা. ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরায় এক আসনের জামায়াত দলীয় প্রার্থী অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, বিগত ১৫ বছর সাতক্ষীরা তালা- কলারোয়াশ কোন উন্নয়ন হয়নি। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী পাঁচ বছরে তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা করার ব্যাপারে আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব। একই সাথে তালা- কলারোয়া উপজেলাকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত করার ব্যাপারে সর্বপ্রথম প্রচেষ্টা চালানো হবে। তালাবিস্তারিত পড়ুন

তালায় কলেজ শিক্ষক ও তার উপর কন্যার হামলা, হাসপাতালে ছুটে গেলেন হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় চাঁদার দাবিতে কলেজ শিক্ষক ও তার শিশু কন্যার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজ শিক্ষক ও তার পাঁচ বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার কৃষ্ণনগর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যাপক হিরন্ময় মণ্ডলের শিশু কন্যা নাতাশা মণ্ডলও (৫) আহত হয়েছেন। ভুক্তভোগী অধ্যাপক হিরন্ময় মণ্ডল জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসার জন্য নিয়মিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভায় জনশ্রোত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানেরবিস্তারিত পড়ুন