Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভোটাধিকার প্রতিষ্ঠা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত: জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর

যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দেশ ও জাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। সোমবার বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় গণমিছিলের আগে সাতমাইল পশুহাটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মাওলানা আজিজুর রহমান আরো বলেন, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতবিস্তারিত পড়ুন
লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু

লাঙ্গল প্রতীক বিজয়ী হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার প্রতিটি ঘর হবে এমপির ঘর। আমি নির্বাচিত হলে একক কোনো সিদ্ধান্ত নেব না, আপনাদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে প্রতিটি নাগরিকের মতামতকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ কর্মীসভায় এসব কথা বলেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাটিয়ায় সদর ও দেবহাটা উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটিবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষকে বিজয়ী করার আহবান

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, সাহাবীদের পরে আর কেউ নিশ্চিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে পারে না। অথচ জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এ দেশের সরল-সোজা মা-বোনদের মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আশাশুনি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাজীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় লুটপাটকারী এবং দুর্নীতিবাজদের বয়কট করুন : জাসদ প্রার্থী অধ্যাপক ইদ্রিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যনন্দ সরকার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন, এবং নারী নেত্রী রওশন আরা,রোজা খাতুন শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ। উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ব্যতিক্রমী দৃশ্য: জামায়াত সমাবেশের বর্জ্য সরালো বিএনপি

নির্বাচনী উত্তাপের মাঝেই শ্যামনগরে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক চিত্র। প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর জনসভা শেষে সাতক্ষীরা-৪ এর প্রার্থী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে মাঠজুড়ে পড়ে থাকা পলিথিন, খাবারের প্যাকেট ও কাগজের বর্জ্য পরিষ্কার করতে মাঠে নামলেন বিএনপি নেতাকর্মীরা। এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা রাজনীতির প্রতিযোগিতার মাঝেও উঠে এসেছে দায়িত্বশীলতার এক নতুন বার্তা। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থীবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরের শ্রমিকদের দোয়া ও সমর্থন চাইলেন ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (নং–৯২৫) এর নেতাকর্মী ও শ্রমিকদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। রোববার সকালে ইউনিয়নের মিটিং কক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। মতবিনিময়ে নুরুজ্জামানবিস্তারিত পড়ুন
ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।বিস্তারিত পড়ুন
প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দায়ের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্তবিস্তারিত পড়ুন
শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। এর আগে ২০২২ সালে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা

এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। টিকিটের দাম মাত্র ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা বলেন, এবারের হজ্জ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে।বিস্তারিত পড়ুন

