Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না’

এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেছেন, ‘উনারা (ডিপি ওয়ার্ল্ড) আমাদের (বর্তমান সরকার) কাছে একটু সময় চেয়েছেন। কিন্তু আমাদের হাতে মাত্র ২টি কার্যদিবস বাকি আছে। তাই এ সময়ের মধ্যে হচ্ছে না।’ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আশিক চৌধুরী বলেন, ‘প্রজেক্টটা ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে ফাইনালবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল

দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেওবিস্তারিত পড়ুন
নির্বাচিত হলে ঢাকাকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তুলব : তারেক রহমান

নির্বাচিত হলে ঢাকাকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার এবং ‘৪০টি খেলার মাঠ’ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিন বিকাল ৩টা ৪৫ মিনিটে মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, ‘আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের রাজধানী, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিতবিস্তারিত পড়ুন
ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় এ কথা বলেন তিনি। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজের সমর্থনে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। হাসনাত আব্দুল্লাহ ভোটকেন্দ্র দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন,বিস্তারিত পড়ুন
ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভাস্থবিস্তারিত পড়ুন
এমপিও আবেদনে প্রাথমিকভাবে যোগ্য ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশ থেকে ৩ হাজার ৬১৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বিবেচনাযোগ্য প্রতীয়মান হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ সূত্রে জানা গেছে, প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিকবিস্তারিত পড়ুন
মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন স্থগিত, নতুন তথ্য জানাল মন্ত্রণালয়

বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নির্ধারিত অনলাইন আবেদন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। সফটওয়্যার নির্ভুলভাবে প্রস্তুতের কাজ এখনো সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি-বিএমটি ও ডিপ্লোমা) এবংবিস্তারিত পড়ুন
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী হাবিব

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীর ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় এক বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্রীর পিতা প্রাণনাথ দাসের বরাতে সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সোহেল রানা সাংবাদিকদের জানান—রবিবার রাতে পরিবারের চার সদস্য (স্বামী-স্ত্রী, ছেলে ও মেয়ে) একসাথে রাতের খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমাতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি নেতা আমান মাস্টারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ার কথা জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকা ও বিগত সরকারের আমলে নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষ নেয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। এদিকে, তার বহিষ্কারাদেশ প্রত্যাহারবিস্তারিত পড়ুন

