সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি ৭ বছরে পদার্পন করেছে। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষকে সহযোগিতার মধ্য দিয়ে গড়ে উঠা স্বপ্নসিঁড়ি সংগঠনটি ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সোমবার ছিলো শেষ দিন। সন্ধ্যা ৭টায় শহরের কফিভিলাতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সরকারি মহিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিঁড়ির উপদেষ্ঠা প্রফেসর আজিজুর রহমান পলাশ। স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার স্কাউট এর কমিশনার রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর আজিজুর রহমান পলাশ বলেন, স্বপ্নসিঁড়ি রোভার স্কাউটদের স্বপ্ন বিনির্মানে কাজ করছে। বিভিন্ন সময়ে আর্ত মানবতা, বৃক্ষ রোপনসহ অসহায় মানুষকে সহায়তা করেন। তিনি আরো বলেন, সংগঠনের মাধ্যমে রোভার স্কাউটদের সাথে সাথে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। তিনি স্বপ্নসিঁড়ির কার্যক্রমকে সামনে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বায়োজিদ রনি, ব্যাংক কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জয়, সাংবাদিক এম বেলাল হোসেন, ল স্টুডেন্টস ফোরামের সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, স্বপ্নসিড়ির সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম হোসেন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ, আসাদুল্লাহ আল গালিব, আল মামুন বাবু, জাহারুল হুদা, আনারুল ইসলাম, সিয়াম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বিপ্লব হেসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন