মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জের সঠিক চিত্র উপস্থাপনের বদলে অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে—যা জনমানসে ‘মিশ্র ও ভ্রান্ত বার্তা’ তৈরি করছে। সোমবার (৮ ডিসেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এসববিস্তারিত পড়ুন

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ১৪৭ জন পুরুষ ভোটার ও ২১ হাজার ১৯১ জনবিস্তারিত পড়ুন

১০ ডিসেম্বর বিটিভি-বেতারকে প্রস্তুত থাকতে বললো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এজন্য সিইসির ভাষণ রেকর্ড করা হবে ১০ ডিসেম্বর। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ তারিখে ডাকা হয়েছে। তবেবিস্তারিত পড়ুন

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন : সাতক্ষীরায় নবাগত এসপি জুয়েল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো আগামীর জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্ন করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন কী হয়েছে, আপনারা জানেন। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যাত্রা। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ আমরা সেভাবেই কাজ করব। দেশের সম্মানিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির বার্ষিক পরীক্ষা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) এর তৃতীয় দিনে সাতক্ষীরার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন। বুধবার তিনি আশাশুনি উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম.এম.পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওবিস্তারিত পড়ুন

বেনাপোলে ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনালটি আট বছর ধরে অচল পড়ে আছে। যাত্রীবাহী বাস না ঢোকায় টার্মিনালে নীরবতা, আর সেই সুযোগেই সন্ধ্যার পর ভবনজুড়ে গড়ে উঠেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আড্ডাস্থল। স্থানীয়রা বলছেন, টার্মিনালটি চালু থাকলে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ থাকতো না। ২০১৭ সালে তখনকার আওয়ামী লীগ সরকারের সময়ে টার্মিনালটি নির্মাণ করা হয়। দুই দফা উদ্বোধন করা হলেও এখান থেকে কোনো বাস ছাড়েবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

আবু সাঈদ ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : নারী পক্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের ব্যাংদহা জোড়দিয়া পল্লী চেতনা প্রশিক্ষণ কেন্দ্রে সুশীল : সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধানের শীষ বিজয়ী করতে গণসংযোগ অব্যাহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা-কলারোয়া আসনে ধানের শীষের পক্ষে এবার গণজোয়ার বইতে শুরু করেছে। আর এই সফলতার কাজটি করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব। তিনি রাত-দিন বিরামহীনভাবে তালা-কলারোয়া আসনের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের দরদশার কথা শুনছেন। সাথে সাথে কুশল বিনিময় করে তিনি ধানের শীষে ভোটও চাচ্ছেন। এ কারণে এবার তালা-কলারোয়া আসনে ধানের শীষে গণজোয়ার বইছে। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ইউনিয়নবাসীকেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগেই হতে পারে এই ঘৃন্য মুলক অপরাধ রোধ করতে। যে যেখানে আছেন বা থাকেন সেখান থেকে পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এমন মন্তব্য করলেন- কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা। কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর২০২৫) তারিখ সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানব পাচারবিস্তারিত পড়ুন