Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ০৮ ডিসেম্বর সোমবার জোহর নামাজ শেষে ধলবাড়ীয়া ১নং ওয়ার্ডে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। দোয়াবিস্তারিত পড়ুন
তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সুধীজনদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় করেন তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক তারেক হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলাবিস্তারিত পড়ুন
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সোমবার (৮ ডিসেম্বর) সকালে তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটারলগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন, তালা, সাতক্ষীরা নামীয় প্রকল্পের আওতায় এবংবিস্তারিত পড়ুন
তালায় অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সোমবার (৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম। সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সহযোগীয় ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি জনস্বার্থে বলি নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক কর্মশালা। শনিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার ২২জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন। সাংবাদিকতা, তথ্য যাচাই, জনস্বার্থমূলক প্রতিবেদন এবং ডিজিটাল নিরাপত্তা এ চারটি মূল ধাপকে ঘিরে সাজানো হয় পুরো সেশন। কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান প্রশিক্ষক ও বিবিসি’র মিডিয়া অ্যাকশন অফিসার নূর সিদ্দিকী বলেন, “সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো সত্য প্রকাশের সাহস। নিরাপদেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডিজিটাল স্মার্ট বোর্ড ও অ্যাটেনডেন্স রিডার মেশিন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় ‘আইসিটিডি স্কুল অব ফিউচার’ প্রকল্পের আওতায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), ডিজিটাল স্মার্ট বোর্ড ও অ্যাটেনডেন্স রিডার মেশিন ব্যবহারবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। জেলার চারটি সংসদীয় আসনে চারটি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম আয়োজন করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো— কলারোয়া পাইলট গার্লস হাইস্কুল, সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি.) গার্লস হাইস্কুল, কালীগঞ্জের নলতা হাইস্কুল এবং শ্যামনগরের নকীপুর পাইলট হাইস্কুল। এর মধ্যে নকীপুর পাইলট হাইস্কুল ছাড়া বাকি তিনটি বিদ্যালয়ে প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। মানব পাচার একটি জঘন্য অপরাধ এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এই ভয়াবহ সামাজিক সমস্যাকে কার্যকরভাবে মোকাবিলা করার লক্ষ্যে সাতক্ষীরা জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।বিস্তারিত পড়ুন
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার জন্য দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এর আগে বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দায়ের করেন। রিট আবেদনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিংবিস্তারিত পড়ুন
সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদেরবিস্তারিত পড়ুন
নির্বাচন এলে যারা টুপি-তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে : জামায়াত আমির

নির্বাচনের সময় এলে যারা টুপি-তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না। তিনি আরও বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনেরবিস্তারিত পড়ুন

