রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের আর্থ আওয়ার সচেতনতা আলোচনা সভা

আর্থ আওয়ার হলো বিশ্বব্যাপী একটি পরিবেশ সচেতনতামূলক আন্দোলন, যেখানে প্রতি বছর মার্চের শেষ শনিবারে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো ও যন্ত্রপাতি বন্ধ রেখে পরিবেশ রক্ষার অঙ্গীকার করা হয়।

এ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের আয়োজনে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ (শনিবার) সকালে জেলা স্কাউটস ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম।

অতিথি ছিলেন প্রাক্তন কমিশনার এমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ কাজী আব্দুর সবুর, সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ আশরাফ হোসেন, জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার রেবেকা সুলতানা, নাজমুল হক।

জেলা সিনিয়র রোভার মেট আল শাহরিয়ার অনিক এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট ফয়সাল আজম, রোভার আবু রায়হান, কলারোয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সুপ্রদাস দত্ত, রোভার এস এম আনাম, গার্ল ইন রোভার দিপা চৌধুরী, স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার আবির সরকার, প্রাক্তন রোভার ইমতি জামিল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন