মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(রুটিন দায়িত্ব) রিয়াজউদ্দিনের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত প্রহণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব এসএম এনামুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার সাবেক জেলা কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে দেয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নাছিম ফারুক খান মিঠুর আবেদন পর্যালোচনা শেষে দলীয়বিস্তারিত পড়ুন

শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুম। এর আগে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ” এই স্লোগান দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা কাবাডি রেফারিজ এসোসিয়েশনের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা কাবাডি রেফারিজ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী মতবিনিময় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জেলা পুলিশ সুপারকে সভাপতি এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে সিনিয়র সহ-সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, মো. আবু মুছা গাজী, সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরানারি হাসপাতালের আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফ এম মান্নান কবীর এর সভাপতিত্বে প্রাণিসম্পদ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, সদর উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বি*ষ দিয়ে প্রায় ২০০ বক্স মৌমাছি হ*ত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী। জানা গেছে, দফার আম বাগানে এবছর ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেন ওই উদ্যোক্তা। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের মধু উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানান তিনি।বিস্তারিত পড়ুন

তালায় প্রাণিসম্পদ সপ্তাহে প্রযুক্তিনির্ভর গরু খামার স্টলে দর্শনার্থীদের ঢল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলের বিভিন্ন স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর খামার স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রযুক্তিনির্ভর গরু পালন পদ্ধতি, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন উৎপাদন সম্পর্কে জানতে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বুধবার (২৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীস্থলে টিন দিয়ে তৈরিবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী : র‌্যালি ও সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তালা শিল্পকলা একাডেমী চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ভেটেরিনারি উন্নয়ন প্রকল্প (ARVDP), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবি খুচরা ডিলারদের

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত ডিলারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুচরা সার ডিলার লাইসেন্সধারীরা উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন। ডিলাররা জানান, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ, দক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা। নতুন নীতিমালা কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৫ হাজারবিস্তারিত পড়ুন

শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। সভাটি শুরু হওয়ার আগেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মাদ্রাসা মাঠে সমবেত হন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদবিস্তারিত পড়ুন