মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার, আমতলা মোড়সহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করে নির্বাচনী লিফলেট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক উঠান বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি: স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।” এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টায় সাতক্ষীরার আগরদাড়ি কুখরালী পুর্ব পাড়া ও পশ্চিম পাড়া গ্রামে নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক তৃণমূল পর্যায়ে নারীরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার, নারীর অধিকার ও এলাকার বর্তমান মানবাধিকার শিশু বিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মিডিয়া অ্যাডভোকেসি সভা: জলবায়ু পরিবর্তনে সামাজিক সুরক্ষার গুরুত্বারোপ

সাতক্ষীরায় জলবায়ু-পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূত করার জন্য এক মিডিয়া অ্যাডভোকেসি সভা বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় শহরের অদূরে তালতলা এলাকায় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর এবং সিসিএ প্রকল্পের আওতায় এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর প্রকল্পের সমন্বয়কারি মোঃ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং সাহিত্য পরিষদকে আরও এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতের সময় মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে তাদের মুখপত্র ‘মৌচাক’ পত্রিকা এবং সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের লেখা তিনটি বই উপহার দেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য-ব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্থাপন প্রতিষ্ঠার বিষয়ে এক্টিভিস্টা সাতক্ষীরা, নেটওয়ার্ক, বিভিন্ন প্লাটফর্ম, সমমনা সংস্থা, সাংবাদিক, যুব সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার গেট সংলগ্ন প্রাণ সায়ের খালের ধারে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্থাপন প্রতিষ্ঠার বিষয়েবিস্তারিত পড়ুন

বিশ্বের জনবহুল শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, দ্বিতীয় ঢাকা

জাতিসংঘের এক নতুন প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাকার্তায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে এবং জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়নে এটিকে বিশ্বের বৃহত্তম জনবহুল শহরবিস্তারিত পড়ুন

এসপি পদায়নের লটারি কিভাবে হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। লটারি পদ্ধতিতে তাদের নির্বাচন করা হয়েছে। মেধাবীদের এই পদায়নে গুরুত্ব দেয়া হয়েছে। কে কোন জেলায় যাবেন সেটি লটারিতে করা হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে জেলাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করার পর পুলিশ সুপার (এসপি) পদে পদায়নে লটারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে : সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, “নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিচ্ছেন, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে।” বুধবার (২৬ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিজিবির পক্ষবিস্তারিত পড়ুন

পশ্চিমা চাপ নেই, দিল্লি ও ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের কোনো চাপ অনুভব করছে না সরকার। নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠাতেবিস্তারিত পড়ুন

এবারই প্রথম ৬৪ জেলায় লটারির মাধ্যমে এসপি নিয়োগ, প্রজ্ঞাপন

দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে চূড়ান্ত করে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয়বিস্তারিত পড়ুন