Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট ট্যাগ করে একটি পোস্টে এ প্রসঙ্গ তোলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘Hasnat Abdullah কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’ পরেবিস্তারিত পড়ুন
নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃ*ত্যের খবরে বড় ভাইয়ের মৃ*ত্য

সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে ছোট ভাইয়ের মৃত্যের খবরে বড় ভাইয়ের মৃত্যবরণ করেছেন বলে জানা গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় ছোট ভাই আব্দুল গফুরের মৃত্যের খবর শুনে বড় ভাই আব্দুল করিম স্ট্রোক করে করে মারা যান। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যবরন করেন। এখবর বাড়িতে পৌছালে বড় ভাই আব্দুল করিম মানসিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কদমতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেনের নেতৃত্বে রোববার সদর উপজেলার কদমতলা বাজারের মেসার্স আহাদ স্টোর ও ইসলাম স্টোরে অভিযান চালানো হয়। এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দু’টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও ১০টি দোকানে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়েবিস্তারিত পড়ুন
১৮ বছর নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ

বাংলাদেশে বসবাসরত যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে। তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এইবিস্তারিত পড়ুন
রোজার সময় মেনে সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী, অবাক কর্মকর্তা-কর্মচারীরা

পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা করা হয়েছে। আর সেই সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টা ৫ মিনিটে তিনি অফিসে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি সংবাদমাধ্যমকে জানান, গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়ে সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে পৌঁছান। অফিসে এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন। অতিরিক্ত প্রেস সচিববিস্তারিত পড়ুন
ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস

১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ পৌঁছান। দীর্ঘ বিরতিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন। দায়িত্ব পালন শেষে আবারও নিজ প্রতিষ্ঠানে ফিরলেন তিনি। সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ড. ইউনূসের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন
১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তবর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়েবিস্তারিত পড়ুন
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেসামরিক বিমানবিস্তারিত পড়ুন
আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থমন্ত্রী আমীর খসরু

আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। আজকে সবেমাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন তিনি। এসময় পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

