শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’

মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে শ্রমিকদের কাছ থেকে কোনো অর্থ না নেওয়া এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার দাবি জানিয়েছে দলটি। এবি পার্টি অভিযোগ করে বলেন ‘সিন্ডিকেট বদলেছে; কিন্তু কাঠামো বদলায়নি।’ সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আল-আমীন ট্রাস্ট জেলা জামায়াত কার্যালয়ের সদর উপজেলা হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব শহীদ হাসান। অনুষ্ঠানটি পরিচালনাবিস্তারিত পড়ুন

ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়ার পর পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে (পিপিএম-বার) সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন (বর্তমানে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত) মিরপুর সেনানিবাসেবিস্তারিত পড়ুন

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেন নামের এক আসামিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর চাঞ্চল্যকর এই তথ্য সামনে এল। প্রসিকিউটর তানভীর হাসান জোহার দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন যে, ১৯৮১ সালের ২৮বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিল সরদারের বাড়ি থেকে দামারপোতা মোল্লাবাড়ি হয়ে মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে ওয়াপদা ও ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা হাসপাতালের সামনে থেকে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।বিস্তারিত পড়ুন

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন দুই পক্ষ। এক পক্ষের অভিযোগ, মসজিদের দানকৃত জমি দীর্ঘ ৩৩-৩৪ বছর দখলে না থাকলেও কয়েক বছর আগে তা উদ্ধার করে মসজিদের দখলে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং বিষয়টি আদালতে বিচারাধীন। জানা গেছে দেবহাটা থানার পারুলিয়া মৌজার এস এ খতিয়ান নং-২৯৬১, দাগ ১১২০২, ১১২০৩ দাগে ৩৬শতক +৫০.৮৭ একর সম্পত্তির মধ্যে ২.৬৬ একরবিস্তারিত পড়ুন

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি

বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুস নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে অনেক টাকা প্রয়োজন। আমরা গরিব মানুষ, নেই জমিজমা, এত টাকা কোথায় পাব? আপনারা আমার বাবাকে বাঁচাতে সাহায্য করুন। কান্না করে কথা গুলো বলছিলেন শুভংকার ব্যানার্জীর বড় মেয়ে দিয়া ব্যানার্জী। বয়স ৭ বছর। বাবার অসুস্থতায় ভেঙে পড়েছে সে। কথাগুলো বলতে বলতে চোখের পানি ধরে রাখতে পারেননি দিয়া। অসুস্থ বাবার দিকে তাকিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতা মোল্লাবাড়ি মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে ও ০৯নং নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের হাজী নূরুল ইসলামের মসজিদের সামনে হতে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেয়ালা উত্তরপাড়া বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামোবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় মোকন্দপুর ও কাটুরিয়া ফুটবল দল। রবিবার বিকালে সোনা মাটি যুব সংঘের আয়োজনে উত্তেজনাপূর্ণ এ খেলায়‌ প্রথম মিনিটে মোকন্দপুরের ‌‌৫নং‌ খেলোয়াড় সানি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিটের সময় ৮নং খেলোয়াড় জিল্লুর আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত মোকন্দপুরের দাপুটে পারফরম্যান্সে ম্যাচটি জমজমাট হয়ে ওঠে। রেফারির শেষ বাঁশি বাজারবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ের সময় বাসসকে এ তথ্য জানান। এসময় রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্যবিস্তারিত পড়ুন