Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার উদ্দেশ্যে কানাডায় গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৭৫ জন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এর মধ্যে ১০ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। কানাডার অভিবাসন ও শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইমিগ্রেশন, রিফ্যুজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি) প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। গত জুন ও জুলাইয়ে কানাডার টরন্টো এবং ভ্যানকুভারে ফিফা বিশ্বকাপের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রায়বিস্তারিত পড়ুন
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন শুরুর পর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ধাপে ধাপে ভোট সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকারমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন- এবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ চূড়ান্ত হয়নি; যথাসময়ে ভোটের সময় জানানো হবে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সংসদ ভবনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় সংসদ সচিব ও সংসদ সচিবালয় সচিবও ছিলেন সেখানে। বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনেরবিস্তারিত পড়ুন
একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে হামলার তীব্রতা কমেছে। দুই দেশই নতুন করে হামলা থেকে বিরত রয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে আবারও কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ০৩ ডলারে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে এর দাম ছিল ব্যারেলপ্রতিবিস্তারিত পড়ুন
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান তিনি। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী বলেন, ‘হতে পারে এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) বেসরকারি ব্যবস্থাপনায়বিস্তারিত পড়ুন
নাহিদ ইসলাম
দেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জবির, অথচ তারা মূল্যায়ন পায়নি

দেশের বিভিন্ন আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সব আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় ভূমিকা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি কখনোই তাদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন পায়নি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: পুলিশ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন
শেখ হাসিনার মরদেহও দেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও এর আশপাশে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, ‘জগন্নাথবাসী এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজনকেও সহ্য করবে না।’ এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ করে অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘বাংলাদেশ আপনার মরদেহ পর্যন্ত নেবে না। এই দেশের মানুষ শেখ হাসিনার মরদেহও দেশের মাটিতে নেবে না।’ মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী, যা মোট নিহতের ১৫ দশমিক ১১ শতাংশ। এ সময়ে মোট মারা গেছেন ৪৮ হাজার ৭১৩ জন। মঙ্গলবার (২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, ৫ থেকেবিস্তারিত পড়ুন
আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকেবিস্তারিত পড়ুন
জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুয়ামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই প্রলয়ঙ্কারী ভূকম্পনে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ইয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, কাশিমা টাউনের ওই শপিংমলে একটি বিস্ফোরণের খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ। স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশের বরাতে জানিয়েছে, এই দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

