Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তিনি। এসময় বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেরি মাসদুপুই। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সন্ত্রাসী হামলায়বিস্তারিত পড়ুন
এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

প্রায় ৮ বছর পর ‘রুলস অব বিজনেস ১৯৯৬’র ক্ষমতাবলে মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’-কে একত্র করে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিষয়টির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক একেএম মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শেখ আশফাকুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কৃতি সন্তান ও সিলেটের জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (১ সেপ্টেম্বর) এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দ আজাদবিস্তারিত পড়ুন
দু’দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্য কমেছে বেনাপোল বন্দরে, সংকটে ব্যবসায়ীরা

মোঃ ওসমান গনি: বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মক ভাবে কমে গেছে। গত এক মাসে ভারতের সাথে বাণিজ্য হ্রাসের ফলে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা বড় ধরনের সংকটে পড়েছেন। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকার প্রথম স্থলপথে ভারত থেকে সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়ায় গত ৮ই এপ্রিল ভারত সরকার বাংলাদেশের জন্য তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে উপজেলা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। হুকখোলা গাড়িতে জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষ নেড়ে র্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন
শার্শায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, “শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় সময়ে তিনিবিস্তারিত পড়ুন
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় র্যালি ও পথসভা

আবুল কাসেম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় বুধবার বিকেলে বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা পাঁচরাস্তার মোড়ে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি। এসময় উপজেলা ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধানবিস্তারিত পড়ুন
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এ নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (সপ্তম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়েবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এপিএইচআরের একটি প্রতিনিধি দল এই প্রস্তাব দেয়। মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও এপিএইচআর-এর সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, ‘দুইটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো রোহিঙ্গাদের জন্য আসিয়ান নেতৃত্বাধীন তহবিল সংগ্রহ, এবং অপরটি আসিয়ান-বাংলাদেশ-চীনবিস্তারিত পড়ুন
ম্যানেজিং কমিটিতে থাকলে এমপি প্রার্থী নয়

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। এমন বিধান যুক্ত করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংশোধিত আরপিওর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আদালত কর্তৃক ফেরারি ঘোষিত ব্যক্তিরাও সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এবিস্তারিত পড়ুন

