শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রাজধানীর বিজয়নগরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যের লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সমালোচনার মুখে পড়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা। শনিবার (৩০ আগস্ট) পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন

খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণের চেষ্টা, বিএনপির ৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটকরা সবাই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মাটিরাঙা সেনা জোনের সদস্যরা তাদের আটক করে মাটিরাঙা থানায় হস্তান্তর করে। আটকরা হলেন, খাগড়াছড়ির দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতাউর রহমান সুজন (২২), ইসলামপুরের আবুল কালামের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম পারভেজ (৩০), কলাবাগানের হোসেন আলীর ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন (২৭) এবং তেতুলতলার সুকুমারবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ঘের ব্যবসায়ীর মৃ*ত্যু, আত্মহ*ত্যা নাকি হ*ত্যা- তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার লালদাছি গ্রামে চলতি বছরের ২৪ জানুয়ারি ঘের ব্যবসায়ী অনিমেষ সরকার (৩০) রহস্যজনকভাবে মারা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গেছে। ২৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা অনিমেষের লাশ দেখতে পান বাড়ির পাশের একটি নিমগাছে। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরদিন (২৫ জানুয়ারি) থানায় জিডি (নং ৯০৫)বিস্তারিত পড়ুন

তৃতীয় মাত্রা’র সম্পাদক রবিন সিদ্দিকীর জন্মদিনে সাতক্ষীরা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক ও প্রকাশক রবিন সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ফোরামের নেতৃবৃন্দ রবিন সিদ্দিকীর দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি দেশের সাংবাদিকতায় একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘রবিন সিদ্দিকী আমাদের দেশের গণমাধ্যমের প্রগতিশীল ধারার অগ্রদূত। তাঁর নেতৃত্বে দৈনিক তৃতীয় মাত্রা দেশের সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

শাহাদাত সভাপতি, আনিসুর সেক্রেটারি, নজরুল সাংগঠনিক

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন

রাসেল হোসেন ও সাজিদুল করিম তপু: কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় রায়টা প্রাইমারি স্কুল চত্বরে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ৪টি আসনে জয়ী হতে কাজ করছে জেলা বিএনপি : ড. মনিরুজ্জামান

আবুল কাসেম: সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মো. মনিরুজ্জামান বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বিএনপি রাস্ট্রপরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে রাস্ট্র পরিচালনা করা। এলক্ষ্যে সাতক্ষীরার ৪টি আসনে সাংগঠনিক শক্তিবৃদ্ধিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কাজ করছে জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে গ*লা কে*টে হ*ত্যা

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট)ভোর রাতে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিতে পায়ের রগ কেটে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদার এর ছেলে এবং পেশায় কসাই। নিহত মিজানুর রহমানের স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে বলে ভ্যান চালক বাইরে থেকে ডাকাডাকিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের নিয়ে মানব পাচার প্রতিরোধে সভা ও কুইজ প্রতিযোগিতা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক এক সভা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আয়োজনে সম্প্রতি স্কুলের হলরুমে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ. রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন কুমার সরকার, আ. সালাম,বিস্তারিত পড়ুন

‘বিতর্কিত ভোট হলে জুতার মালা ও জেলের কথাও ভাবতে হবে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় ‘বিতর্কিত ভোটের’ জন্য সাবেক দুই সিইসিকে কারাবন্দি ও জুতার মালা দেয়ার ঘটনায় উদ্বেগের বিষয়টি তুলে ধরেন কমিশনাররা। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ঘরে ফেরার আরবিস্তারিত পড়ুন

পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পারবে বলে আমার বিশ্বাস। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার এতবছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, শুধু দায়িত্বে যাওয়া মানেইবিস্তারিত পড়ুন