বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা: জামায়াত নায়েবে আমির

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ মো. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো ৷ নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। জুলাইবিস্তারিত পড়ুন

৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করলেন ড. জাকির নায়েক

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক ইন্দোনেশিয়ার বালিতে ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করে আলোচনায় এসেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন তিনি। ড. নায়েকের বয়স ৫৯ বছর। ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কে অংশ নেওয়ার জন্য তিনি পরিচিত হলেও, সম্প্রতি অ্যাডভেঞ্চারাস কর্মকাণ্ডেও সরব হয়ে উঠেছেন। তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বালির একটি প্ল্যাটফর্ম থেকেবিস্তারিত পড়ুন

সরকারকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

গত এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসের বৈঠকেবিস্তারিত পড়ুন

নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে এটির বাস্তবায়নের কথা বলেছেন। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় যে সব বিষয় উঠে এসেছে সেগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ নামে সেটা সংকলিতবিস্তারিত পড়ুন

এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার রুপালী ব্যাংক লিমিটেড, কলারোয়া শাখার একটি ফাঁকা চেক ও দুটি নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প আত্মসাৎ ও তা ফেরত না দেয়ার অভিযোগ উঠেছে যশোর জেলার ঝিকরগাছা থানার শংকরপুর গ্রামের মৃত মোফাজ্জেল গাজীর ছেলে আ. রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে। ভুক্তভোগী রেজিনা খাতুন একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ডাম ফাউন্ডেশন ফর ইকোনোমি বাগআঁচড়া শাখা হতে ২ লক্ষ টাকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মাহমুদপুরে পোলট্রি খামারে ভাঙচুর ও মুরগি লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি পোলট্রি খামারে হামলা, মুরগি লুট, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক ইয়াকুব আলী (৩৪) সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট গভীর রাতে মাহমুদপুর গ্রামের মো. সাইফুল্লাহ, হাবিবুর রহমান, ইনামুল হক, তুহিন, শাহাদাত হোসেনসহ ১৫–২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার খামারে হামলা চালান। তারা খামারের প্রায় ১৫০টি মুরগি লুটবিস্তারিত পড়ুন

আশাশু‌নির শ্রীউলায় উদারতার উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তিঃ আশাশু‌নির শ্রীউলা ইউনিয়‌নে জলবায়ু সহনশীলতায় উদারতার উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজনমূলক কার্যক্রমের অংশ হিসেবে উদারতা যুব ফাউন্ডেশন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার, সংগঠনটির প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে শ্রীউলা ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। ফলদ চারা হিসেবে বিতরণ করা হয় আম, দেশি কুল, মাল্টা, কাগুচি লেবু ও পেয়ারা—যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বৈকারিতে মানবাধিকার বিষয়ক সিভিক কমিটি গঠন

সাতক্ষীরার বৈকারি ইউনিয়নে আসক ও স্বদেশ সংস্থার উদ্যোগে মানবাধিকার বিষয়ক সিভিক কমিটি গঠন করা হয়েছে। ৬ আগস্ট বুধবার ২০২৫ স্বদেশ-সাতক্ষীরায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় বাস্তবায়িত ”জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি করা- নাগরিকতা প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স ক্যানাডা এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী পুরুষ ও অন্যান্য প্রান্তিক জণগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১ কেজি গাঁজাসহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ কবিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যাবসায়ী কবিরুল সোনাবাড়ীয়া বাজারের একটি চায়ের দোকানদার ও উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের জাফর আলী গাজীর ছেলে। কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম নাছির উদ্দীন জানান, মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন