শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জুলাই আহত এবং নিহত শহীদদের স্মরণে তালায় যুব জামায়াতের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল চারটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা মোহাম্মদ রাকিব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জামায়াতের সভাপতি রহমানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ট্রাক ও চিংড়ী রেনুসহ আটক-২

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ট্রাকসহ ২ চোরাকারবারীকে আটক করেছে। বুধবার (৯ জুলাই) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকের দিক নির্দেশনায় বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উক্ত মালামালসহ তাদের আটক করে। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রপ্তানিকৃত পণ্য বহনকারী একটি বাংলাদেশি ট্রাক ভারতে পণ্য সরবরাহ শেষে দেশে ফেরার পথেবিস্তারিত পড়ুন

দেবহাটায় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের মাসিক সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলাবিস্তারিত পড়ুন

জিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি: ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর শিবিরের সভাপতি আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আনিছুর রহমান, অফিস সম্পাদক নুরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : আগামী ১২ জুলাই সাতক্ষীরায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের পিজ্জা মিলানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ১২ জুলাই সকাল ৯টায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে খুলনা থেকে এসে তারা পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন। তিনি আরওবিস্তারিত পড়ুন

‘শাপলা’ প্রতীক তালিকায় না রাখার কারণ জানালো নির্বাচন কমিশন

নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, শাপলা প্রতীক চেয়ে দুটি দল আবেদন করেছিল। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২২ জুন এ প্রতীক চায়। সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। আমরা শাপলাকে বাদ দিইনি। তিনি আরও জানান, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করেবিস্তারিত পড়ুন

ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে ইসি তাহমিদা, আইনশৃঙ্খলায় ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টাদের প্রেস সচিব শফিকুল আলম। সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। পর দিনই নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কর্মবণ্টন করে ৫টি কমিটি গঠন করেছেবিস্তারিত পড়ুন

বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন। কাজেই আমি মনে করি, নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না বিএনপি, বরং এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করেই দলটি জুলাই সনদের সুপারিশপত্র বুধবার রাতে সরকারের কাছে জমা দিয়েছে। বৃহস্পতিবার জাতীয়বিস্তারিত পড়ুন

জুলাই সনদ কার্যকর না হলে আবারো মাঠে নামবো: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মৌলিক সংস্কার নিয়ে এখনও তালবাহানা চলছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হবে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। সরকার যদি এই সময়ের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা আবারও মাঠে নামব। ৩ আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকবো। বৃহস্পতিবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের ভায়নারবিস্তারিত পড়ুন

৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএমপি কার্যালয়ে এর নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে দলটির প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বৈঠক থেকে বেরিয়ে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সমাবেশ’-এ অংশগ্রহণ করার জন্য সারাদেশবিস্তারিত পড়ুন