Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইচ্ছা থাকলে পিটার হাসের সঙ্গে ঢাকাতেই দেখা করতে পারতাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন সকালে দেশের গণমাধ্যমগুলোতে খবর আসে সারজিস আলমসহ এনসিপির চার নেতা কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে অস্বীকার করে খবরটি ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপি নেতারা। এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই হয়নি। কক্সবাজার থেকে বিবিসি বাংলাকে এমনটাই বলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির এই নেতা দাবিবিস্তারিত পড়ুন
‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না’

‘জুলাই ঐক্য’ ভাঙার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ তিনি এ কথা বলেন। জুলাই যোদ্ধাদের উদ্দেশে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, ‘ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে। আপনাদের ঐক্য যে বিনষ্টবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিআরটিএ’র উদ্যোগে নিরাপদ সড়ক ক্যাম্পেইন ও রোড শো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে ২০২৫ সালের ‘জুলাই শহীদ এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস’ উদযাপন উপলক্ষে বিশেষ সচেতনতামূলক রোড শো এবং নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল থেকে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ, মালিক ও শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিআরটিএ সাতক্ষীরা এই উদ্যোগটির আয়োজন করে। রোড শো এবং ক্যাম্পেইনের মূলবিস্তারিত পড়ুন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় জামায়াতের গণমিছিল

বেনাপোল প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারন ও বাগআঁচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪আগষ্ট) বিকালে অনু্ষ্িঠত গনমিছিল নাভারন বাজার ও বাগআঁচড়া বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। নাভারন বাজারে অনু্ষ্িঠত গনমিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আমির জনাব উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ ও শার্শা ইউনিয়নের আমির উপাধ্যক্ষ আবু ইয়াহিয়াসহ নেতৃবিন্দ। বাগআঁচড়া ইউনিয়ন জমায়াতেরবিস্তারিত পড়ুন
জুলাই গণ অভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এপথে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টা থেকে বন্ধ হয়ে পড়ে আমদানি-রফতানি। এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাঁচামাল ও পঁচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে। বেনাপোল স্থলবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে সাপের কামড়ে নববধূর মৃ/ত্যু

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সাপের কামড়ে শিমলা খাতুন (১৬) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৪ আগস্ট) রাজগঞ্জে ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নববধু ওই গ্রামের ভ্যান চালক মোঃ রসুলের স্ত্রী। তিনি নিজবাড়িতেই মারা যান। জানা গেছে- রবিবার দিবাগত রাতে নিজ বসতঘরে তার খাটের উপর শুয়ে থাকা অবস্থায় ওই নববধূর কোমরে বিষধর সাপে কামড় দেয়। এরপর তিনি ভোরে তার স্বামীকে জানালে স্থানীয় কবিরাজের চিকিৎসা নেন। কিন্তুবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারি সার বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার ব্রজবাকসা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জহুরুল ইসলাম। সারের লাইসেন্স না থাকা সত্ত্বেও ১৩ বস্তা সরকারি সার বিক্রয় করার অভিযোগে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮/১, ৮/২ ধারা মোতাবেক ব্রজবাকসা বাজারের মেসার্স সর্দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওই গ্রামের মৃত জামাল উদ্দিন সরদারের পুত্র আবু সাঈদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গু/লিতে বাংলাদেশি যুবক গু/লি/বি/দ্ধ

গাজী হাবিব ও আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক। আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে। সোমবার (৪ আগস্ট) ভোরে ভোমরা-লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলির ছররা অংশ আলমগীরের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতের ভাগ্নেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় স্বামীর সন্ধানের দাবিতে স্ত্রী সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে তিন দিন আগে যশোর থেকে তুলে নিয়ে আসা স্বামীর সন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগির স্ত্রী। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাসুম বিল্লার স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন (২৯)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় গত কয়েক বছর ধরে স্বামীসহ স্বপরিবারে আমরা যশোরে ভাড়াবাড়িতে বসবাস করে আসছি। আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করেবিস্তারিত পড়ুন
কারাবাস, কলহ আর মামলার ফাঁদে নিঃস্ব হাফিজুর: সন্তান ফিরে পাওয়ার আকুতি

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): একসময় ছিল স্বপ্নের সংসার, স্ত্রী ও দুই ফুটফুটে সন্তানকে ঘিরে সুখেই কেটেছিল হাফিজুর রহমানের দিনগুলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই গল্প এখন রূপ নিয়েছে এক করুণ অধ্যায়ে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের হামজার আলী বিশ্বাসের ছেলে হাফিজুর রহমান আজ নিঃস্ব, নিঃসঙ্গ আর সন্তানদের জন্য বুকভরা হাহাকার নিয়ে দিন পার করছেন। ২০০৯ সালে একই গ্রামের মো. সিদ্দিকুল ইসলামের মেয়ে মৌসুমী আক্তার ময়নার সঙ্গে বিয়ে হয় হাফিজুরের।বিস্তারিত পড়ুন

