বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে এনসিপির আপত্তি

জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণপদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি বলেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণবিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম এ ঘোষণা দেন। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ জুলাইবিস্তারিত পড়ুন

উড়োজাহাজের চালকের আসন থেকেই গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক পাইলটকে। গ্রেপ্তার পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি মার্কিন বেসরকারি বিমানসংস্থা ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন। ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে। মিনোসেটার মিনিয়াপোলিস শহর থেকে উড্ডয়ন করা ডেল্টার একটি বোয়িং উড়োজাহাজ যথাসময়ে সানফ্রান্সিসকোতে অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিটের মধ্যেই ককপিটে থাকা রুস্তমকে গ্রেপ্তার করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের একটি বিশেষবিস্তারিত পড়ুন

৫ আগস্ট বন্ধ থাকবে উচ্চ আদালত

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উচ্চ আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত গত ০২ জুলাইয়ের প্রজ্ঞাপনমূলে সরকার প্রতিবছর ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ০৫ আগস্ট (মঙ্গলবার) সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

প্রাইমারির প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি, ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসুস্থ সাংবাদিক দেলোয়ারের পাশে সাংবাদিক কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জ্বরে অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিসুর রহমান’র নেতৃত্বে অসুস্থ সাংবাদিক দেলোয়ার হোসেনকে দেখতে যান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলীবিস্তারিত পড়ুন

ঘু/ষ নেয়ায় সাতক্ষীরা জেলা পরিষদের সাঁটলিপিকার শহীদুজ্জামানের ৭ বছর কা/রা/দ/ণ্ড

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকা পাইয়ে দেওয়ার নামে নেওয়া এক লাখ ঘুষের টাকাসহ দুদকের হাতে আটককৃত সাতক্ষীরা জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শহীদুজ্জামান টুটুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী শহীদুজ্জামানবিস্তারিত পড়ুন

কলারোয়ার মুরারীকাটি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

কামরুল হাসান।। কলারোয়ায় মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রধান জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্যাহ আমানের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুস্তক প্রকাশক সমিতির সভাপতি ও কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আ/ত্ম/হ/ত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ফেসবুক আইডিতে পোস্ট লিখে গলায় ফাঁস দিয়ে সাঈদ হোসেন টুটুল (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত্রে কলারোয়া পৌর সদরের ৯নং ওয়ার্ড মির্জাপুর পলাশ সিনেমা হল এলাকায় ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ‎টুটুল কলারোয়া উপজেলার ২নং কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মোঃ কামরুল ইসলাম সুমনের ছোট ছেলে। টুটুল একজন ইজিবাইক মেরামতকারী (মেকানিক)। টুটুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, “মা বাবা ভাইয়েরা কারোরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী গত মাসের কার্যবিবরণী উপস্থাপন ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করেন। এরপর চলতি মাসে পুলিশ সদস্যদের নানা আবেদন সভায় উপস্থাপন করা হয়। পুলিশ সুপার মনোযোগ দিয়ে উপস্থিত সদস্যদের সমস্যা শোনেন এবং অনেকবিস্তারিত পড়ুন