বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জুলাই যোদ্ধাদের স্যালুট জানালেন আসিফ আকবর

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে শুরু থেকেই অনলাইনে-অফলাইনে সংস্কৃতি অঙ্গনের যেকজন তারকা সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে সংগীতশিল্পী আসিফ আকবর অন্যতম। তিনি তার সোশ্যাল মিডিয়ায় ছাত্র-জনতার এ আন্দোলনে শুরু থেকেই সংহতি প্রকাশ করেছেন। ১ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এ দিনটিতেও আসিফ তার সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন। সকাল ৬টার দিকে আসিফ তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জুলাইযোদ্ধাদের স্যালুট জানিয়েছেন। ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত এ সংগীতশিল্পী স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যালো জুলাই। জানিবিস্তারিত পড়ুন

আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেলেন এম এ হাশেম রাজু

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্য এম এ হাশেম রাজু ২য় মেয়াদে প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেয়েছেন। ৩০ জুন আইএইচআরসি ডেনমার্ক হেড অফিস হইতে জারিকৃত রেফারেন্স নং-আইএনটি৮৩৯/আইএইচআরসি৮৯৪৫বি এর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হয়। নিয়োগ রেফারেন্সে বলা হয়, মানবাধিকারের প্রতি আপনার অসাধারণ নিষ্ঠা, অঙ্গীকার এবং মানবতার জন্য অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ, আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডেরবিস্তারিত পড়ুন

বিজয় স্মরণীতে স্মারক ম্যুরাল ভেঙে ফেলার নিন্দা ও প্রতিবাদ কমিউনিস্ট পার্টির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ০১ জুন ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর বিজয় স্মরণীতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’-এর দেয়ালে ’৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন গণআন্দোলন-সংগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে তৈরি করা স্মারক ম্যুরাল ভাঙার ঘটনায়। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ’৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে বাঙালী জাতি চেতনার উন্মেষ ঘটেছিল,বিস্তারিত পড়ুন

গ্রীনল্যান্ড গার্মেন্টসে শ্রমিক নির্যাতন ও হত্যার নিন্দা ও বিচার দাবি কমিউনিস্ট পার্টির

১ জুলাই সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান এই দাবি জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত কর, হত্যা মামলায় গ্রেফতার ও শাস্তি নিশ্চিত কর, গাজীপুরের কাশিমপূরে অবস্থিত গ্রীনল্যান্ড গার্মেন্টসে কর্মরত ইলেকট্রিশিয়ান হৃদয় কে কারখানা কর্তৃপক্ষ কর্তৃক চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যার নিন্দা এবং দায়ী কারখানা কর্তৃপক্ষ ও তাদের পোষ্য পান্ডাদের চিহ্নিতবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডে রাস্তা নির্মাণে তানিয়া তাপসীর বাঁধা!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫৩নং ওয়ার্ডের বামনারটেক ৩নং রোডের নির্মাণের কাজ শুরু হয়েছে। সেনাবাহিনী, প্রশাসন, এলাকাবাসীর নিষেধ উপেক্ষা করে জেড-৭, এস-৩ বামনারটেক সড়কে প্রাচীর নির্মাণে উন্নয়ন কাজে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগের নিকট আত্মীয় তানিয়া সুলতানা তাপসী সড়কে প্রাচীর তৈরি করায় রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তুরাগ থানার বামনারটেক ৩নং রোডের প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীরবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি

সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ খালি রয়েছে, যা মোট পদের ২৪ দশমিক ৪০ শতাংশ। সোমবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০২৪ সালের সরকারি কর্মচারীদের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যানে দেখা যায়, সরকারি চাকরিতে বর্তমানে ১৯ লাখ ১৯ হাজার ১১১টি অনুমোদিত পদ রয়েছে। এর বিপরীতে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত আছেন; ফাঁকা আছে চর লাখ ৬৮ হাজার ২২০টি পদ। সরকারি চাকরিতে ২০১৮ সালে ৩বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (৩০ জুন) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লেখেন, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। প্রায় ১৫ মিনিট ধরে চলা এ সংলাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ, যা যুক্তরাষ্ট্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়ক যেনো মরণ ফাঁদ!

গাজী হাবিব, সাতক্ষীরা: খানাখণ্ডকে পরিণত গর্তে পানি জমে থাকা জায়গাটা হচ্ছে -সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র ভোমরা স্থল বন্দরের একটা গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি ভোমরা কাস্টমস অফিসের মোড় থেকে ভোমরা ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান সড়ক। আবার ভোমরাস্থল বন্দর থেকে চৌবাড়িয়া, শ্রীরামপুর, কুলিয়া আশু মার্কেট যাওয়ারও প্রধান সড়ক এটা। এই সড়ক দিয়ে এলাকার ছেলে মেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। আবার ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা তাদের আমদানি রপ্তানিকৃত মালামাল এই সড়ক দিয়ে তাদেরবিস্তারিত পড়ুন

সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণসভা অনুষ্ঠিত

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণে স্মরণসভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সদর উপজেলার বাশঁদহা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ‘সাতক্ষীরা সাহিত্য একাডেমি’ ও ‘সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী স্মৃতি পাঠাগার’ এর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাঃ মো: সহিদুর রহমান। এসময় তিনি বলেন, সাহিত্যতিক মোহাম্মদবিস্তারিত পড়ুন

আশাশুনিতে দুর্যোগ সহনশীল কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে দুর্যোগ সহনশীল কর্মপরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইএসডিও রিচ প্রকল্প কার্যালয়ে ইকো—সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও’র আয়োজনে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহায়তায় আইসিআরডিসিভি—২ প্রকল্পের আওতায় আশাশুনি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শরিতুল্লা এর সভাপতিত্বের দুর্যোগ সহনশীল কর্ম পরিকল্পনা প্রনয়ণ বিষয়ে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কো—অর্ডিনেটর মনোয়ার হোসেন, শ্রীউলা ইউপির প্যানেল চেয়ারম্যান নাজমুল ইসলাম সহ আশাশুনি ও শ্রীউলা ইউনিয়নের মোট ২৪ জনবিস্তারিত পড়ুন