Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলা এবং কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করা হয়েছে। আজ (১২ জুলাই) বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ এই গুরুত্বপূর্ণ স্থান দুটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার পরিদর্শন শেষে সেতু বিভাগের সচিব মোঃ আব্দুর রউফ জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবংবিস্তারিত পড়ুন
অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাঁপা বাওড়ের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বাওড়ের সঙ্গে সংযুক্ত বিভিন্ন খাল দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার পাশাপাশি ছোট-বড় বিপুল পরিমাণ মাছও বেরিয়ে যাচ্ছে। এ সুযোগে স্থানীয়সহ বিভিন্ন এলাকার মানুষ খালগুলোতে জাল পেতে নির্বিচারে মাছ শিকার করছেন। এতে বাওড় ইজারাদার কর্তৃপক্ষের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি সরেজমিনে ঝাঁপা বাওড়ের সঙ্গে সংযুক্ত মানিকগঞ্জ খালসহবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাতক্ষীরায় যৌথ ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের মূল হোতা কেশবপুরের হক দালালের ছেলে তহিদুজ্জামান ও তার ছেলে জাবের হোসেন রাতুল। বর্তমানে তারা সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মঙ্গল মিস্ত্রির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। প্রতারণার শিকার এক ব্যবসায়ী টাকা ফেরত চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি ও ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সূত্রেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলার প্রায় ১২ হাজার হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আমন ধানের বীজতলা। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পড়েছে হাজারো কৃষকের। উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে কপোতক্ষ নদের কাছের ইউনিয়ন গুলো বেশিবিস্তারিত পড়ুন
বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা বর্ষণে মাঠজুড়ে জমে থাকা নতুন পানি। কাদামাখা সবুজ প্রান্তর যেন মুহূর্তেই রূপ নিয়েছে এক টুকরো ফুটবল উৎসবে। বিশ্বকাপ ফুটবলের উত্তেজনাকে হৃদয়ে ধারণ করে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টিভেজা মাঠেই মেতে উঠল আনন্দের ফুটবল লড়াইয়ে। শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে দেখা যায় ব্যতিক্রমী এ দৃশ্য। ভারি বৃষ্টিতে মাঠজুড়ে পানি জমে গেলেও তাতে আনন্দের এতটুকু ভাটা পড়েনি। বরং নতুন পানিতে নেমেবিস্তারিত পড়ুন
আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (১১ জুলাই, ২০২৬) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আশাশুনির সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দাঁড়ারখালটি দীর্ঘকাল ধরে এলাকার সাধারণ মানুষের জীবন-জীবিকা, কৃষি কাজ, মৎস্য চাষ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবেবিস্তারিত পড়ুন
নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা অতিভারী বৃষ্টিতে খাল, বিল, পুকুর, মৎস্যঘের ও বিভিন্ন জলাশয় নতুন পানিতে প্লাবিত হয়েছে। আর সেই নতুন পানিকে ঘিরেই শুরু হয়েছে দেশীয় প্রজাতির মাছ ধরার উৎসব। এলাকার বিভিন্ন খাল-বিল ও প্লাবিত মাঠে মাছ ধরতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শনিবার (১১ জুলাই-২০২৬) সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জের খালিয়া বালির খাল, মানিকগঞ্জের খাল, মোবারকপুর খালসহবিস্তারিত পড়ুন
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্যরা, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৯৬৩। ১১ জুলাই মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, নতুন কারিকুলাম করা হচ্ছে না। বর্তমানে যে কারিকুলাম রয়েছে, সেটিই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামোবিস্তারিত পড়ুন
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। রোববার (১২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশেরবিস্তারিত পড়ুন

