বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নয়াদিল্লি নয়, এবার ঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া

বাংলাদেশি নাগরিকদের জন্য এখন ঢাকা থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া। ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকেই এই ভিসা ইস্যু করা হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জানান যে, এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা বলা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে জানান, এইবিস্তারিত পড়ুন

নিরাপদ ঈদযাত্রায় পুলিশের নিরাপত্তা পরামর্শ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তাবিষয়ক বেশকিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স‌। বৃহস্পতিবার (২০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ জানান। যাত্রীদের প্রতি পুলিশের অনুরোধ ঈদে ঘরমুখো যাত্রীদের অনুরোধ জানিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেনবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার (২০ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে, এটি অব্যাহত থাকবে।’ এটিবিস্তারিত পড়ুন

গাজায় ফের স্থল অভিযান শুরু ইসরায়েলের, ফিলিস্তিনিদের জন্য ‘শেষ সতর্কবার্তা’

অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে তারা ফের স্থল অভিযানও শুরু করেছে। তেল আবিব বলেছে, ফিলিস্তিনিদের জন্য এটি ‘শেষ সতর্কবার্তা’, যাতে তারা জিম্মিদের ফেরত দেয় এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। গত মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকে গাজায় ভারী বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের কাছে আরও অন্তত ১০ জন নিহতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরায় বার্ষিক ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৮ম ব্যাচের এক দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ । প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল সেশন পরিচালনা করেন। উদ্বোধনী বক্তৃতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার জিফুলবাড়ি দরগাহ শরীফের পীরজাদা হাফিজুর রহমানের ইন্তেকাল : দাফন সম্পন্ন

সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ি ইউনিয়নের জি ফুলবাড়ি দরগাহ শরীফের পীর কিবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব আরিফ বিল্লাহ হযরত শাহ সূফী খান আতিয়ূর রহমান (রঃ) এর চতুর্থ পীরজাদা ডাঃ এ এইচ এম হাফিজুর রহমান খান (৭০) আর আমাদের মাঝে বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) রাত ১১টার দিকে সকলকে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান,বিস্তারিত পড়ুন

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা গোলাম মোস্তফা ও প্রভাষক আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হুসাইন বিনবিস্তারিত পড়ুন

বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলার সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোসনে ইয়াসমিন করিমী হোসনে ইয়াসমিন, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি এনামুল হক ও শাহিনুর রহমান, কমিশনার আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক অনুপ কুমার ঘোষ, সদস্যবিস্তারিত পড়ুন

আশাশুনির কোদন্ডা হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন ফারুক

আশাশুনি ব্যুরো: আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী ও মানবাধিকার উন্নয়ন কমিশন এর উপজেলা সভাপতি জি.এম আল ফারুক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ—প্রবিধান (১) এর অধীনে নিম্ন লিখিত সদস্য/সদস্যা সমন্বয়ে গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেন। মাধ্যমিক ওবিস্তারিত পড়ুন

না ফেরার দেশে শার্শার বিএনপি নেতা ফজলুর রহমান

শার্শার বলিদদাহ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৫৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা নামাজ নিজ গ্রাম বলিদদাহে অনুষ্ঠিত হয়। জানাজায় শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। পরে পারিবারিকবিস্তারিত পড়ুন