বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এভারেস্টে আরোহণের নিয়মে বড় পরিবর্তন আনছে নেপাল

মাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতি দেয়ার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নেপাল সরকার। নতুন আইনের খসড়া অনুযায়ী, এভারেস্টে আরোহণের জন্য পর্বতারোহীদের নেপালের ভেতরে অন্তত ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ জয় করতে হবে।

সোমবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত ১৮ এপ্রিল নেপালের সংসদের উচ্চকক্ষে উত্থাপিত ইন্টিগ্রেটেড ট্যুরিজম বিল এভারেস্টে অতিরিক্ত ভিড়, পর্বতারোহীদের নিরাপত্তাঝুঁকি এবং পরিবেশগত সংকট মোকাবিলার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের বাণিজ্যিকীকরণের জন্য নেপাল আগে থেকেই সমালোচিত হয়ে আসছে। অতিরিক্ত এবং অনেক সময় অদক্ষ পর্বতারোহীকে অনুমতি দেয়ায় ভিড়, দূষণ এবং প্রাণঘাতী জটিলতা বেড়েছে।

প্রতিবছর বিদেশি পর্বতারোহীদের অনুমতি দিয়ে নেপাল যে পরিমাণ অর্থ পায়, তা দেশটির জন্য বড় আয়ের উৎস। নেপাল বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির অধিকারী।

পর্যটকদের সংখ্যা বৃদ্ধির ফলে এভারেস্টে আবর্জনা, মানববর্জ্য এবং পরিবেশগত ক্ষতির পরিমাণও বেড়েছে। অতিরিক্ত উচ্চতায় উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।

তাই কিছু নতুন নিয়ম নিয়ে আসছে নেপাল। এ ক্ষেত্রে এভারেস্টের অনুমতির জন্য পর্বতারোহীদের অবশ্যই নেপালের ভেতরে ৭ হাজার মিটারের বেশি উচ্চতার কোনো শৃঙ্গ জয় করার সনদ জমা দিতে হবে। পর্বতারোহীদের সহকারী হিসেবে যে মাউন্টেইন গাইড থাকবেন, তাঁকে নেপালের নাগরিক হতে হবে। আবেদনকারীদের সাম্প্রতিক এক মাসের মধ্যে সরকারি স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে স্বাস্থ্যসনদ আনতে হবে। পর্বতারোহীরা যদি কোনো রেকর্ড ভাঙার চেষ্টা করেন, তা আগে থেকেই ঘোষণা দিতে হবে।

এ ছাড়া নতুন নিয়মে অনুমতিপত্র অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। তবে কোনো দুর্যোগ, যুদ্ধ বা অনিবার্য কারণে অভিযান বন্ধ হলে অনুমতি দুই বছরের জন্য বৈধ থাকবে, অর্থ ফেরত দেওয়া হবে না।

তবে আন্তর্জাতিক অভিযান সংস্থাগুলো শুধু নেপালের নিজেদের দেশের ৭ হাজার মিটার শৃঙ্গ জয় করা পর্বতারোহীদের অনুমতি দেওয়ার সিদ্ধান্তটির সমালোচনা করেছে। তাদের মতে, অন্য দেশেও ৭ হাজার মিটারের কাছাকাছি উচ্চতার অনেক শৃঙ্গ আছে, যেগুলো এভারেস্টের প্রস্তুতির জন্য আদর্শ।

অস্ট্রিয়ার ফার্টেনবাখ অ্যাডভেঞ্চারস-এর লুকাস ফার্টেনবাখ বলেছেন, ‘এভাবে শুধু নেপালের শৃঙ্গের শংসাপত্র চাওয়া যৌক্তিক নয়।’

উল্লেখ্য, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। নেপাল ও চীনের যৌথ জরিপে ২০২০ সালে এটি নিশ্চিত করা হয়। এই পর্বতের দুর্গম অঞ্চলগুলোর মধ্যে খুম্বু আইসফল ও হিলারি স্টেপকে সবচেয়ে বিপজ্জনক ‘ডেথ জোন’ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৫ সালের এভারেস্ট অভিযান মৌসুম শুরু হয়েছে এপ্রিলে। এ পর্যন্ত নেপাল ৪০২টি আরোহণের অনুমতি দিয়েছে এবং মে মাসের মধ্যে এই সংখ্যা ৫০০ ছাড়াতে পারে। প্রায় এক দশক পর প্রথমবারের মতো এভারেস্টের অনুমতির ফি ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে। এখন থেকে এভারেস্টে কেউ আরোহণ করতে চাইলে তাকে ১১ হাজার ২৪৮ পাউন্ডের সমপরিমাণ অর্থ ব্যয় করতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকার বেশি।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা