বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবুজ আবাসনের উন্নয়নে আইএফসির সাথে ডিবিএইচের চুক্তি

সবুজ আবাসন নিয়ে একসাথে কাজ করার জন্য দেশের সর্ববৃহৎ গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)—এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

ডিবিএইচ ও আইএফসি বিগত কয়েক বছর ধরে সাশ্রয়ী আবাসনের প্রসারে কাজ করে যাচ্ছে, সেই সফল অংশীদারিত্বের ধারাবাহিকতায় নতুন এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আইএফসি সবুজ আবাসন বা গ্রীন হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে ডিবিএইচের সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে যা আগ্রহী গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করবে। ডিবিএইচের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন এবং আইএফসির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএফসির সাউথ এশিয়া ম্যানেজার (এফআইজি আপস্ট্রিম ও এডভাইসরি) মেহদি চেরকাউই, ডিবিএইচের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চীফ অপারেটিং অফিসার এ কে এম তানভীর কামাল সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে ডিবিএইচ সবুজ আবাসনে আগ্রহী গ্রাহককে নিজের বাড়ী নির্মাণের জন্য অথবা নির্মাণ প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনার জন্য আরো কার্যকরভাবে অর্থায়ন করবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল