Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যত অজানা কথা
বিশ্বতারকা ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের নাগরিক, খেলবেন লাল-সবুজের জার্সিতে

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন বিশ্বতারকার আবির্ভাব। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী এখন বাংলাদেশের নাগরিক, খেলবেন জাতীয় ফুটবল দলে। ইংলিশ প্রিমিয়ার লিগ দাপিয়ে বেড়ানো হামজা খেলবেন লাল-সবুজের জার্সিতে, ভাবতে নিশ্চয়ই শিহরণ জাগছে সমর্থকদের। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছেন। গেছেন দেশের বাড়ি হবিগঞ্জে। সেখানে রাজকীয়ভাবে বরণ করা হয়েছে হামজাকে। হামজার বাবা গ্রেনাডিয়ান, মা বাংলাদেশি। তবে গ্রেনাডিয়ান বাবার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তার মা রাফিয়া চৌধুরীর। পরে গোলাম মোর্শেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হামজারবিস্তারিত পড়ুন
পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা

পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুলিশই সম্মুখসারির মানুষ। পুলিশ মানে আইন ও শৃঙ্খলা। আর এই আইন ও শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুক কোনো কাজে আসবে না। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল

সাতক্ষীরা: ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনায় এলাকার রোজাদারদের সম্মানে পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ রমজান, সোমবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে এলাকার কয়েকশত নারী-পুরুষ পৃথকভাবে অংশগ্রহণ করেন। এসময় বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর বাসভবনের সামনের চত্ত¡রে ধর্মপ্রাণ মুসুল্লীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেবিস্তারিত পড়ুন
প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি ছাড়া বিকল্প নেই: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই। সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে: মার্কিন গোয়েন্দাপ্রধান

বাংলাদেশের বিশৃঙ্খলা ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে। এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা শুরু করছে। সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেখানে অনেক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের ওপর হামলার বিভিন্ন প্রতিবেদন – যুক্তরাষ্ট্র কি এ বিষয়ে অবগত আছে যে, সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয় বরং সব স্তরেবিস্তারিত পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১২৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’ জুলাই গণ-অভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের বিষয়ে আরও তদন্তের জন্য সিন্ডিকেটবিস্তারিত পড়ুন
বিএনপিকে আবারো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

এক এগারোর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। সোমবার (১৭ মার্চ) রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন এক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন এক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যেবিস্তারিত পড়ুন
যুবদল পরিচয়ে দখল বাণিজ্য করলে আটক করে জানানোর অনুরোধ

যুবদল পরিচয়ে কেউ দখল বাণিজ্য করলে অভিযুক্তকে আটকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। জড়িতদের আটক করে দপ্তরে জানানোর অনুরোধ করেছে সংগঠনটি। অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে সংগঠনের ইমেজ ক্ষুণ্ণ করছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুবদল। সোমবার (১৭ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া হয়। এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুলবিস্তারিত পড়ুন
সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্নমত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বরাবর এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। নির্বাচন কমিশন মনে করে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ইসি সচিব বলেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের ৯-১০টি সুপারিশের বিষয়ে ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সংস্কারবিস্তারিত পড়ুন
ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার (১৭ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, তাদের (ভারতীয় মিডিয়া) ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি। পররাষ্ট্র উপদেষ্টাবিস্তারিত পড়ুন

